ads

বৃহস্পতিবার , ১ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উন্নত হবো কিন্তু কৃষিকে বাদ দিয়ে নয় : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৫২
উন্নত হবো কিন্তু কৃষিকে বাদ দিয়ে নয় : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশের অর্থনীতি কৃষিনির্ভর উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষি থেকে ধীরে ধীরে আমরা শিল্পে উন্নীত হবো কিন্তুু কৃষিকে বাদ দিয়ে নয়। কারণ, কৃষিই তো আমার কাঁচামালের যোগানটা দেবে। আর আমাদের খাদ্যের যোগান দেবে।তিনি ১ মার্চ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার-১৪২৩ বিতরণকালে প্রধান অতিথির ভাষণে ওইসব কথা বলেন। খবর বাসসের
প্রধানমন্ত্রী বলেন, আমাদের ছেলে-মেয়েদের আমরা লেখাপড়া শিখাচ্ছি। এখন লেখাপড়া শেখার পর অনেকে আর জমিতে কাজ করতে যেতে চাইছে না। আমি বলব আমাদের ছেলে-মেয়েরা যাতে কৃষিকাজে অন্তত আন্তরিক হয় সেজন্য তাদের শিক্ষা ব্যবস্থায় কৃষির ব্যবহারিক শিক্ষাটা যেন থাকে, সে দিকে লক্ষ্য রাখার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।
কৃষি বিষয়ে ব্যবহারিক শিক্ষা শিক্ষার্থীদের পাঠ্যক্রমে থাকার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, মাটিতে হাত দিয়ে চারা রোপন করলে বা কাজ করলে লজ্জার কিছু নেই। বরং নিজের হাতে বাগান করলে সেই বাগানে যখন একটা ফল হয় সেটা ছিঁড়ে খেতে আরো বেশি গর্ববোধ হয়।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ৩২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার ১৪২৩ প্রদান করেন। এর মধ্যে ৫টি স্বর্ণ, ৯টি রোপ্য এবং ১৮টি ব্রঞ্জ পদক প্রদান করা হয়। স্বর্ণ, রৌপ্য ও ব্রঞ্জ পদকপ্রাপ্তদের মাঝে পদকের সঙ্গে নগদ এক লাখ টাকা, ৫০ হাজার টাকা এবং ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
দেশে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছ রপ্তানি করে জাতীয় অর্থনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ মৎস অধিদপ্তরকে স্বর্ণ পদকে ভূষিত করা হয়। ব্যক্তি পর্যায়ে বাণিজ্যিক ভিত্তিতে খামার স্থাপন করে অনুকরণীয় নজীর স্থাপনের মাধ্যমে কৃষিতে অবদানের স্বীকৃতি স্বরূপ মো. মকবুল হোসেন এমপি স্বর্ণ পদক লাভ করেন।
প্রতিকূল পরিবেশে বাণিজ্যিক ভিত্তিতে কৃষি খামার স্থাপনের জন্য নাজিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ কৃষি ও কৃষি সহায়ক গবেষণার মাধ্যমে ফসলের মানোন্নয়ন ও নতুন জাত উদ্ভাবনে কাঙ্ক্ষিত জীন প্রতিস্থাপন পদ্ধতি উদ্ভাবনের স্বীকৃতি স্বরূপ কৃষি গবেষণা ক্যাটাগরিতে প্রফেসর রাখহরি সরকার এবং প্রচলিত কৃষি পণ্যের পাশাপাশি অপ্রচলিত কৃষি পণ্য উৎপাদনের স্বীকৃতি স্বরূপ মো. আমিনুল ইসলাম প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণ পদক গ্রহণ করেন।
কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বিশেষ অতিথির বক্তৃতা দেন। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মইনুদ্দিন আব্দুল্লাহ স্বাগত বক্তব্য রাখেন এবং পদক বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন। পদক বিজয়ের অনুভূতি ব্যক্ত করে বক্তৃতা করেন যশোরের ফারহানা ইয়াসমিন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অগ্নিঝরা মার্চ শুরু পরবর্তী সংবাদ হজ ফ্লাইট শুরু ১৪ জুলাই

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads