ads

বৃহস্পতিবার , ২০ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপিকে ৫ বছর ধৈর্য ধরার পরামর্শ নাসিমের

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২০, ২০১৪ ১০:৫৮ পূর্বাহ্ণ

Nasimশ্যামলবাংলা ডেস্ক : বিএনপিকে ৫ বছর ধৈর্য ধরতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বিএনপি নেত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, আমাদের নেত্রী নির্বাচনে আসার জন্য আপনাদের বার বার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আপনারা রাজি হননি। এখন ৫ বছর ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে হবে। আমাদের কাজ করতে দিন। অযথা আন্দোলন করে কোন লাভ হবে না। বরং আপনারা আপনাদের দল গোছান। তিনি ১৯ মার্চ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত রাষ্ট্রপতি জিল­ুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন। 

Shamol Bangla Ads

বিএনপিকে একটি সুখী রাজনৈতিক দল উল্লেখ করে নাসিম বলেন, তাদের সবার চেহারা ও আচরণ দেখলে মনে হয়, তারা সুখী পরিবারের সদস্য। তাদের নেত্রীও ঘর থেকে বের না হয়ে আন্দোলনের ডাক দেন। তার ডাকে কাজের বুয়া ছাড়া সাধারণ মানুষ আসবে না।
সম্প্রতি বেসরকারি সংস্থা টিআইবি-সুজন সরকারের সমালোচনা করার প্রসঙ্গে নাসিম বলেন, আপনারা বলেছেন পার্লামেন্টে বিরোধী দল নেই। কথাটি সত্য নয়, অবশ্যই বিরোধী দল আছে। তারা ভদ্র ও গণতান্ত্রিক উপায়ে সরকারের সমালোচনা করে।
এম এ করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. সাহারা খাতুন এমপি, খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, ওয়ার্ল্ড ইউনিভাসিটি ভিসি অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী প্রমুখ। আলোচনা সভার আয়োজন করে জিল্লুর রহমান স্মৃতি সংসদ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!