ads

বুধবার , ১৯ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পীরগঞ্জ নির্বাচনে মর্যাদার লড়াই জমে উঠেছে

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৯, ২০১৪ ৩:৩৯ অপরাহ্ণ

Pirganj upরাণীশংকৈল, ঠাকুরগাও: চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ দফায় আসন্ন ২৩শে মার্চ ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ বিএনপি সমর্থিত প্রর্থীর যোগ্যতার দ্বিমুখী নির্বাচনী লড়াই জমে উঠেছে। প্রার্থী ও নেতাকর্মীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে মাঠ। পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রত্যেক দলের একক প্রার্থী হওয়ায় সৎ যোগ্যতার ভিত্তিতে মর্যাদার লড়াইয়ে প্রার্থী নেতাকর্মীরা ছুটছে তৃণমুল পর্যায়ে। ভোটারদের আয়ত্তে¡ আনতে প্রার্থী নেতাকর্মীরা নানা কৌশল অবলম্বন করছেন। নানা প্রতিশ্রুতি ছুড়ে দিচ্ছেন জনগণের উন্নয়নের কথা বলে। নির্বাচনী এলাকায় নিয়মনীতি অমান্য অনেক ক্ষেত্রে নির্বাচন বিধি লঙ্ঘন করা হচ্ছে বলে সচেতন মহল দাবী করছেন। অতিতের দেয়া এমন প্রতিশ্রæতি সচেতন ভোটারদের অনেকটায় বিমুখ করে তুলেছে বলে একটি মহল দাবী করছেন। পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ওয়ার্কাস পার্টির ফয়জুল ইসলাম ভিপি(দোয়াত কলম), হারুন অর রশিদ জাতীয় পাটি (ঘোড়া) প্রতিক নিয়ে নির্বাচনে দলীয় একক প্রার্থী হিসেবে অবস্থান নিলেও এ আসনে বড় রাজনৈতিক দলগুলোর কোন বিদ্রোহী প্রার্থী না থাকায় আ’লীগের মনোনীত মুক্তিযোদ্ধা ইকরামুল হক (মোটরসাইকেল) ও বিএনপি মনোনীত জিয়াউল হকের মধ্যে লড়াইটা বেশ জমে উঠেছে। অনেকেই নতুন প্রার্থীর দিকে নজর দিচ্ছেন বেশ আগ্রহের সাথে এমন মন্তব্য তৃণমুল ভোটারদের। এই নির্বাচনী এলাকায় আ’লীগের সাথে জাতীয় পার্টির টানা পোড়েন সম্পর্ক ও ১৯ দলীয় জোটের শক্ত অবস্থান থাকায় বিএনপি মনোনীত প্রার্থী জিয়াউল ইসলাম জিয়া আনারস প্রতিক নিয়ে সুবিধাজনক অবস্থানে আছেন। ভাইস চেয়ারম্যান পদে কৃষক লীগের আশরাফ আলী বাদশা ও সুকুমার রায় (টিউবরয়েল) প্রতিক নিয়ে মাঠ গুছানোর চেষ্টা করলেও ভোটাররা জামায়াত মনোনীত আবুল কাশেম (চশমা)’র দিকে যেন ঝুঁকে পড়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ’লীগের ভারতী রাণী রায় (হাঁস), বিএনপি মনোনীত পারুল বেগম (কলস) ও সীতা রাণী রায় (ফুটবল) প্রতিক নিয়ে ভোটযুদ্ধে লড়ছেন। জামায়াত মনোনীত আবুল কাশেম ও বিএনপি মনোনীত পারুল বেগমের অবস্থান আশাব্যাঞ্জক ধরা হলেও চেয়ারম্যান পদে আ’লীগের ইকরামুল হক ও বিএনপি মনোনীত জিয়াউল ইসলামের লড়াইটা হবে দ্বিমুখী। অনেকে মনে করেন, জাতীয় পার্টির প্রার্থী থাকলেও জাতীয় পার্টির ভোটারদের নিয়ে অনেকটাই চিন্তিত সাধারন মানুষ।  অনেকে মনে করছেন দলীয় ব্যানার ও প্রার্থীর যোগ্যতার উপর নির্ভর করছে এলাকার উন্নয়নের কথা চিন্তা করে। জিয়াউল ইসলামের সততা যোগ্যতা মানুষের সাথে স¤প্রীতি সর্বস্তওে তার গ্রহণযোগ্যতা মানুষের সাথে মন খুলে কথা বলা বিপদে আপদে পাশে গিয়ে দাঁড়ানো অনেকটাই ফলপ্রসু বয়ে আনছে পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বলে একটি মহল জোর দাবী করছেন। দলের শুভাকাঙ্খিরা দাবী করছেন, হরিপুর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফলের মতো পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোট প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে। নির্বাচনী এলাকায় সরেজমিনে দেখা যায় তাদের দাবী অনেকটাই ফলপ্রসু হতে পারে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!