ads

বৃহস্পতিবার , ৬ মার্চ ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আইনজীবী সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ৬, ২০১৪ ১০:৩৬ পূর্বাহ্ণ

Ainjibi Somiti Sherpurস্টাফ রিপোর্টার : শেরপুরে জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠান হয়েছে। ৫ মার্চ বুধবার দুপুরে সমিতির ২নং ভবন মিলনায়তনে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা ও দায়রা জজ মোঃ রবিউল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সেলিম মিয়া ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোস্তাক আহমেদ বক্তব্য রাখেন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান এডভোকেট নারায়ণ চন্দ্র হোড়ের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার। অনুষ্ঠানে অন্যান্য বিচারক ও সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকগণসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এর আগে সকালে সমিতির সভাকক্ষে বিদায়ী সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার। বিদায়ী কমিটির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বিদায়ী কমিটি ও সাবেক কমিটির কর্মকর্তাগণসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উলে­খ্য, ২৭ ফেব্র“য়ারী অনুষ্ঠিত কার্যকরী পরিষদের নির্বাচনে সমন্বয় পরিষদ মনোনীত প্যানেল থেকে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৯জন ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে ২জন কর্মকর্তা নির্বাচিত হন।

Need Ads
error: কপি হবে না!