নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে অল্প বয়সে বিয়ে দেয়ার কারণে প্রাণ হারালো সাথী(১৪) নামে এক গৃহবধূর। সে হাকিমপুর উপজেলার রিকাবী গ্রামের খলিলুর রহমানের মেয়ে। জানা যায় প্রায় ২ মাস পূর্বে সাথীকে তার মতের বিরোধে নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের কালিয়া গ্রামের আন্তাজ আলীর ছেলে আনারুল ইসলামের সাথে তার পরিবার বিয়ে দেয়। এরপর সে গত সোমবার পিতার বাড়ীতে বিষপান করলে তাকে নবাবগঞ্জ উপজেলার দলারদরগা বাজারের একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু ঘটে। এব ব্যাপারে মঙ্গলবার হাকিপুর থানায় ১টি ইউ,ডি মামলা হলে ওই থানার এস আই সায়েম উদ্দীন বিষয়টি নিশ্চিত হতে দলারদরগার ওই ক্লিনিকে আসেন।তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।




