ads

সোমবার , ১৯ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাংনীর রামকৃষ্ণপুর ধলা গ্রামে ছাগলের পাট খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ১৫ জন আহত

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৯, ২০১৪ ৬:৫০ অপরাহ্ণ
গাংনীর রামকৃষ্ণপুর ধলা গ্রামে ছাগলের পাট খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ১৫ জন আহত

মেহেরপুর প্রতিনিধি :  ছাগলে পাট খাওয়াকে কেন্দ্র করে গাংনীর রামকৃষ্ণপুর ধলা গ্রামে সৃষ্ট সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাইফুল ইসলাম (৩৫), শফিউল ইসলাম (৩২), নবীর উদ্দীন (২৫), বেল্টু (২০),শরীফ উদ্দীন (৩৯), তাছিরুল ইসলাম ((৪০), চুমকী খাতুন (১২) কে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের এবং অপর পক্ষের মজিহার আলী (৪০), তার ছেলে হুদা (২৪) ও আতিয়ার রহমান (২৭) কে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকাল ১০ টার দিকে রামকৃষ্ণপুর ধলা গ্রামে এ সংর্ষের ঘটনা ঘটে।
আহত সাইফুল ইসলাম জানান, রবিবার বিকালে প্রতিপক্ষ মজিহারের ছাগলে তার ভাই নবীর উদ্দীনের ক্ষেতের পাট খাওয়ায় ছাগলটি বেঁধে রাখে। এ কারণে, মজিহার ও তার লোকজন রবিবার রাত ৯ টার দিকে তাদের বাড়িতে হামলা চালিয়ে শরীফ ও তার মেয়ে চুমকীকে মারপিট করে আহত করে। আজ সোমবার সকাল ১০ টার দিকে দ্বিতীয় দফা হামলার চেষ্টা করলে তারা তাদের প্রতিরোধ করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। বর্তমানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ধলা ক্যাম্প পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!