ads

সোমবার , ১৭ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে বঙ্গবন্ধুর ৯৪-তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৭, ২০১৪ ৪:৪৮ অপরাহ্ণ

cccচারঘাট  প্রতিনিধিঃ  স্বাধীন বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪-তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে  সোমবার সকালে উপজেলা চত্ত¡র থেকে একটি র‌্যালী চারঘাট বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সমবেত হয়। পরে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুন্নেসার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের আহবায়ক আনোয়ার হোসেন। এছাড়া বক্তব্য রাখেন জেলা আ’লীগের সদস্য মোস্তফা আলী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক সাহাজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) আলমগীর কবীর, চারঘাট পৌর মেয়র নার্গিস খাতুন, প্রকৌশলী কর্মকর্তা মনছুর আলী, কৃষি কর্মকর্তা মনজুরে মাওলাসহ স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী, ও গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বিশেষ পুরস্কার বিরতণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!