ads

রবিবার , ১৬ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি ইসলামপুরের কলেজ ছাত্রী

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৬, ২০১৪ ৬:০৩ অপরাহ্ণ
অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি ইসলামপুরের  কলেজ ছাত্রী

ইসলামপুর প্রতিনিধি,জামালপুর : ইসলামপুরে অপহরণ হওয়া কলেজ ছাত্রী গত দুই মাসেও উদ্বার না হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে, ইসলামপুর উপজেলার শিংভাঙ্গা গ্রামে তাজুল ইসলামের মেয়ে আশেক মাহমুদ কলেজের ছাত্রী তানজিনা আক্তার গত ১৪ জানুয়ারী নিজবাড়ী থেকে জামালপুরের উদ্দেশে রওনা হয়। পথি মধ্যে ইসলামপুরের আমতলী বাজারের পার্শ্বে একটি ব্রীজে পৌছামাত্র ইসলামপুর পৌর শহরের গাওকুড়া গ্রামের মোজাহারুল হকের পুত্র নায়েব আলী অস্ত্রের ভয় দেখিয়ে জোর পূর্বক মোটর সাইকেলে তুলে তানজিনাকে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে নায়েব আলী ও শাহীন নামের দুইজনকে আসামী জামালপুর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন টাইব্যুনালে একটি মামলা দায়ের করেছে। এ দিকে তানজিনাকে অপহরণের গত দুই মাইসেও  উদ্ধার না হওয়ায় তানজিনার পরিবার দিশেহারা  হয়ে পড়েছে।

Need Ads
error: কপি হবে না!