ads

বুধবার , ২৯ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় নির্যাতনরোধে নিবন্ধিত সাড়ে ৭ হাজার শিশুর পরিচয়পত্র প্রদান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৯, ২০১৪ ৭:৩৫ অপরাহ্ণ

Comilla mapতাপস চন্দ্র সরকার, কুমিল্লা : শিশুর অনিরাপদ স্থানান্তর, নির্যাতন ও সহিংসতা রোধে ওয়েবভিত্তিক শিশু নিবন্ধন ও পরিচয়পত্র প্রদানের মতো একটি ব্যতিক্রমী কার্যক্রম শুরু হয়েছে কুমিল্লায়। দেশে এই প্রথমবারের মতো দাউদকান্দি উপজেলার ৭ হাজার ৩শ ৪ শিশুকে নিবন্ধনের আওতায় এনে তাদের পরিচয়পত্র দেয়া হচ্ছে। বুধবার সকালে এ উপলক্ষে জেলার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৫০ শিশুকে পরিচয়পত্র দেয়া হয়।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সিকদার। বেসরকারি সংস্থা উদ্দীপনের নির্বাহী পরিচালক ও সিইও মো. এমরানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- চাইল্ড রাইটস গর্ভনেন্স, সেভ দ্যা চিল্ড্রেনের পরিচালক বিরগিত লুন্ডব্যাক, উদ্দীপনের উপ-পরিচালক ও এমএফপি প্রধান শওকত আলী তালুকদার।
বক্তারা বলেন, ‘পর্যায়ক্রমে সারা দেশের শিশুদের এ কর্মসূচির আওতায় আনা গেলে শিশু নির্যাতন, সহিংসতা ও অনিরাপদ শিশু স্থানান্তর হ্রাস পাবে।’ গ্রাম থেকে শহরে শিশুদের অনিরাপদ স্থানান্তর কমানো ও শহরে স্থানান্তরিত শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ও সেভ দ্যা চিল্ড্রেনের সহযোগিতায় রুরাল আরবান চাইল্ড মাইগ্রেশন নামে এ প্রকল্প পরিচালিত হচ্ছে। এ প্রকল্পের অধীনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে অনিরাপদ ঝূঁকিতে থাকা শিশুদের ওয়েবভিত্তিক নিবন্ধন পরীক্ষামূলক কার্যক্রম হাতে নেয়। এরই ধারাবাহিকতায় দাউদকান্দিতে ৭ হাজার ৩ শত ৪ শিশুর নিবন্ধন করা হয়। নিবন্ধিত শিশুদের মধ্যে ৩ হাজার ৫শ ৭৬ জন ছেলে এবং ৩ হাজার ৭শ ২৮ জন মেয়ে।
অনুষ্ঠানে উদ্দীপনের সিনিয়র ম্যানেজার চাইল্ড রাইটস গর্ভনেন্স, সেভ দ্যা চিল্ড্রেন মো. ইদ্রিস আলী খাঁন এবং প্রকল্প সমন্বয়কারী রুরাল আরবান চাইল্ড মাইগ্রেশন প্রকল্প-লিংক মো. নাজমুল করিম, বারপাড়া ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন আল আজাদ, মোহাম্মদ আলী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে অবহিতকরণ ও সভা-সমাবেশসহ উদ্দীপন বিভিন্ন জনকল্যাণমুখী কাজ করছে বলেও বক্তারা উল্লেখ করেন।

Need Ads
error: কপি হবে না!