ads

শনিবার , ১৫ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মালয়শিয়ার নিখোঁজ বিমানটি ভারত সাগর কিংবা বঙ্গোপসাগরে বিধ্বস্ত হতে পারে!

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১৫, ২০১৪ ১:৫০ অপরাহ্ণ

39_17শ্যামলবাংলা ডেস্ক : বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মালয়শিয়ার উত্তর-পশ্চিম উপকূলের সামরিক রাডারে মালয়েশিয়ান বিমানের গতিবিধির যে চিত্র ধরা পড়েছে তাতে দেখা যাচ্ছে মালয় উপদ্বীপ তথা আন্দামান দ্বীপের দিকেই রওনা করেছিল। ওই চিত্র দেখে যা মনে হয়েছে, তা হলো একটি অপরিচিত বিমান ওই পথ ধরে যাচ্ছে। আর ওই বিমানের নিয়ন্ত্রণ ছিল বিমান চালাতে জানা কোন ব্যক্তির হাতে । তদন্তকারীরা এখন বিশ্বাস করছেন যে, এই বিমানটিই নিখোঁজ হওয়া এমএইচ৩৭০। মালয়েশিয়ার বিমান নিখোঁজের সপ্তম দিনে মিলল এই চাঞ্চল্যকর তথ্য। সামরিক রাডারের তথ্য খতিয়ে দেখে তদন্তকারীদের সন্দেহ, হারিয়ে যায়নি বা দুর্ঘটনার কবলে পড়েনি বিমানটি। বরং ইচ্ছাকৃতভাবে সেটিকে কেউ ভুলপথে উড়িয়ে নিয়ে গিয়েছিল।
তদন্তকারীদের মতে, আন্দামান সাগরে যেহেতু নিখোঁজ ওই বিমানের সন্ধান মেলেনি সেহেতু ভারত সাগরে অনুসন্ধান চালানো যেতে পারে। সেখানে পাওয়া না গেলে বঙ্গোপসাগরেও অনুসন্ধান চালাতে হবে। কারণ, বিমানটি ওই পথ ধরেই নিখোঁজ হয়েছে এবং ওই সাগরেই বিমানটি বিধ্বস্ত হতে পারে।
উলে­খ্য, মালয়শিয়ান এয়ারলাইন্সের এমএইচ৩৭০ বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই নিখোঁজ হয়। গত ৭ দিনেও তার হদিস মেলেনি।

Need Ads
error: কপি হবে না!