ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি বিষধর ভিমরাজ সাপ আটক করেছে সাপুড়ে ইব্রাহিম আলী। শনিবার বিকেলে বিদ্যালয়ের ভেতর থেকে এ ভিমরাজটি আটক করা হয়। স্থানীয়রা জানান, বিদ্যালয় চলাকালে বিদ্যালয়ের ভেতর থেকে সাঁ-সাঁ শব্দ ভেসে এলে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন বিদ্যালয়ের ভেতরে সাপ থাকার আশংকা করে সাপুড়ে ইব্রাহিম আলীকে খবর দেন। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের বের করে দিয়ে প্রায় আধঘন্টা চেষ্টার পর বিষাক্ত ভিমরাজ সাপটিকে আটক করতে সক্ষম হয় ইব্রাহিম আলী। সাপ আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সাপ দেখতে বিদ্যালয়ে এসে ভিড় জমায়। সাদা-কালো রঙের প্রায় ৭ফুট লম্বা বিষাক্ত ভিমরাজ আটকের পর এখানে বা তার আশেপাশে আরো সাপ থাকতে পারে বলে ইব্রাহিম আলীর ধারনা।
ছাতকে বিএনপির কেন্দ্র ঘোষিত গণঅনশন কর্মসূচি পালিত

দেশজুড়ে হত্যা, গুম ও অপহরনের প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ছাতকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে গণ অনশন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দলীয় কার্যালয়ের সামনে এ অনশন কর্মসূচি পালন করা হয়। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোশতাক আহমদের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি সামছুর রহমান বাবুলের পরিচালনায় গণ অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব সৈয়দ তিতুমীর, গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপি নেতা নজরুল ইসলাম, রুহুল আমীন, আব্দুল আলিম, হিফজুল বারী শিমুল, আতাউর রহমান এমরান, মেহেদী হাসান সোনা মিয়া, শামীম আলম নোমান প্রমুখ। কর্মসূচিতে উপজেলা বিএনপি নেতা জাহেদুল ইসলাম আহবাব, এনামুল কবির, পীর ছায়াদুর রহমান, আলী হোসেন মানিক, সাদিকুর রহমান, উপজেলা যুবদল নেতা আলী আশরাফ তাহিদ, সাদ মিয়া, জাহির খান, রাসেল আহমদ, কুতুব উদ্দিন, কামাল উদ্দিন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক খায়ের উদ্দিন, স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুল হাই, আবুল হোসেন, উপজেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম, শ্রমিকদলের জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি মতিউর রহমান রুমান, সাধারণ সম্পাদক ফয়জুল আহমদ পাবেল, সহ-সভাপতি আরিফ বিলাহ, যুগ্ম সম্পাদক ইজাজুল হক রনি, সাংগঠনিক সম্পাদক বাহা উদ্দিন শাহী, উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমদ, আব্দুল মোমিন, মির্জা বাবলু, আতিকুর রহমান, আব্দুস সামাদ, নুরুজ্জামান, নুর আলী, মুজিবুর রহমান, ছাতক ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি হোসাইন আহমদ, গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মাহবুব আহমদ, কলেজ ছাত্রদল নেতা এমরান আহমদ, রুকন মিয়া, আলমগীর হোসেন, সাইদুল হক রাহেল, ছাদিকুর রহমান, আমির আলী, রাহেল মিয়া, মতিউর রহমান মুহিব, সুমন আহমদ, রুমেন আহমদ, আব্দুল হেকিম, আল-আমিন, বকুল মিয়া, খালেদ আহমদ, মোস্তাক আহমদ, শহির উদ্দিন, লায়েক মিয়াসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাতকের গোবিন্দগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল
জামায়াতের কেন্দ্রিয় নেতৃবৃন্দের মুক্তির দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাতকের গোবিন্দগঞ্জে জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে গোবিন্দগঞ্জ বাজার ও পয়েন্টে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মখছুছুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আকবর আলীর পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক মিজানুর রহমান, জামায়াত নেতা রিয়াজুল ইসলাম তালেব, জুনেদ আহমদ, আমিরুল হক মেম্বার, হোসাইনুজ্জামান লিটন, হাফিজ আফাজ উদ্দিন, সুহেল আহমদ, আকরাম আলী রুবি, ছাত্র শিবির নেতা আব্দুল আউয়াল, আব্দুল তাহিদ, এমরুল হাসান প্রমুখ।
মাস্টার ইমতিয়াজ আলীর রোগমুক্তি কামনা

ছাতকের নতুনবাজার বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারি প্রধান শিক্ষক, গাবুরগাঁও দারুল কোরআন দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা সদর ইউনিয়নের আন্ধারীগাঁও নিবাসী মাস্টার ইমতিয়াজ আলী বার্ধক্যজনিত কারনে দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। প্রবীন এ শিক্ষকের আশু রোগমুক্তি কামনা করেছেন, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মশরফ, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আরজক আলী, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান, বিলাল আহমদ, আ.লীগ নেতা নজমুল হোসেন, যুবলীগ নেতা আলহাজ্ব এমএ কাদির, উপজেলা ছাত্রলীগের সভাপতি এড. ছায়াদুর রহমান ছায়াদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উপজেলা সভাপতি কেডিএস এনামুল হোসেন, সহ-সভাপতি ফয়জুল কবির লাকী, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব সামন্ত মেম্বার, যুবলীগ নেতা আবু শামা রাসেল, সেলিম মিয়া তালুকদার, মোহাম্মদ সেলিম মিয়া, সোহেল আহমদ মেম্বার প্রমুখ। এদিকে মাস্টার ইমতিয়াজ আলীর পরিবারের পক্ষ থেকে তিনির সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
দোয়ারায় মহিলা সদস্যার বিরুদ্ধে বিদ্যালয়ের ফার্নিচারের টাকা আত্মসাতের অভিযোগ
দোয়ারার নরসিংপুর সরকারি বিদ্যালয়ের ফার্নিচার নির্মাণে এক মহিলা সদস্যার বিরুদ্ধে অনিয়ম ও সরকারি টাকা আত্মসাতের অভিযোগ এনেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মনোয়ার আলী। গত ৩০এপ্রিল সরকারি টাকা আত্মসাতের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ থেকে জানা যায়, নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বসার স্থান সংকুলান না হওয়ায় স্থানীয় প্রকৌশলী বিভাগ হতে ১০জোড়া ব্রেঞ্চ ও টেবিল নির্মানে ৫০হাজার টাকা বরাদ্ধ দেয়া হয়। বরাদ্ধকৃত টাকায় বিদ্যালয়ের ফার্নিচার নির্মানের জন্য ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা সদস্যা রাজিয়া বেগমকে দায়িত্ব দেয়া হয়। স্থানীয় প্রকৌশলীর দেয়া ইষ্টিমিটের তোয়াক্কা না করে মনগড়াভাবে মাত্র ১৮হাজার টাকা ব্যয়ে অত্যন্ত নিæমানের কাঠ ও এঙ্গেল দিয়ে ১০জোড়া ব্রেঞ্চ ও টেবিল নির্মাণ করে বাকি টাকা আত্মসাত করেছেন। এর আগে নরসিংপুর বাজার মসজিদের পস্রাবখানা নির্মাণেও ব্যাপক অনিয়মের অভিযোগ এ মহিলা সদস্যার বিরুদ্ধে রয়েছে বলে মনোয়ার আলী জানিয়েছেন। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান তিনি।




