ads

বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের শ্রীবরদীতে জাতীয় যুব শ্রমিক লীগের কমিটি গঠণ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৩, ২০১৪ ৬:২৯ অপরাহ্ণ

Zubo Sromik-1শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলা জাতীয় যুব শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়েছে। ১২ মার্চ বুধবার আনুষ্ঠানিকভাবে শ্রীবরদী উপজেলা জাতীয় যুব শ্রমিক লীগের আরিফ হোসেন মিঠুকে আহবায়ক, রাসেল রানা, জামাল হোসেন মোজাম্মেল হক বকুলকে যুগ্ম আহবায়ক, রফিকুল ইসলাম ডালিমকে সদস্য সচিব, বিপ্লব আহমেদ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, রুবেল মিয়া, মইনুল ইসলাম, সোহেল মিয়া, উকিল মিয়াসহ ৪৬ জনকে সদস্য করে এ কমিটি ঘোষনা করা হয়। এ উপলক্ষ্যে আলোচনা সভায় এমপি একেএম ফজলুল হক চান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তিনি বক্তব্যে বলেন, দেশে জঙ্গিবাদের উত্তথানকে মানুষ প্রত্যাখান করেছে। এ দেশের মুক্তি কামী মানুষ কখনো রাজাকার, আলবদর ও জামায়াতে ইসলামকে সমর্থন দেবেনা। তিনি দেশে উন্নয়নের ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীকে ভোট প্রদানের আহবান জানান।
এমপি একেএম ফজলুল হক চান এর বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির আহবায়ক বজলুর রশিদ লাহাজ, সদস্য সচিব শাহ আলম, যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ ও মিজানুর রহমানসহ দলের নেতৃবৃন্দ। পরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

Need Ads
error: কপি হবে না!