মৌলভীবাজার প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে মৌলভীবাজারের বড়লেখায় জিপিএ-৫ পেয়েছে ১৬২ জন শিক্ষার্থী। শতভাগ পাস করেছে ১৫৫ টি বিদ্যালয়ের শিক্ষার্থী। পাশের হার ৯৬.৩৯%। বড়লেখা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, উপজেলায় ৫হাজার ৭০৮ জন শিক্ষার্থীর মধ্যে ৫হাজার ৫৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ৫ হাজার ৩৪৩ জন ও অকৃতকার্য হয়েছে ২ শত জন। পাশের হার ৯৬.৩৯%। জিপিএ-৫ এ শীর্ষে ষাটমা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়।




