এস. এম তারেক নেওয়াজ, হোসেনপুর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা নির্বাচনেরে আর মাত্র ৩ দিন বাকি। ।এরই মধ্যে ভোট কেন্দ্রের আশপাশসহ সর্বত্রই পোষ্টার,ব্যানার ও প্লেকার্ডে ছেয়ে গেছে।ভোটারদের মাঝে বিরাজ করছে আন্দনঘন পরিবেশ।এ নির্বাচন বড় দু’দল আওয়ামীলীগ-বিএনপির জন্য প্রেস্টিজ ইস্যু।কেননা বিএনপি থেকে দোয়াত কলম মার্কা নিয়ে চেয়ারম্যান পদে লড়েেছন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মবিন ও আওয়ামীলীগ থেকে আনারস মার্কা নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আযুব আলী।রাজনীতির মাঠের দুই চির প্রতিদ্বন্দি এবার উপজেলা নির্বাচনেও চেয়ারম্যান প্রার্থী থাকায় সাধারন ভোটারদের মধ্যে চলছে চুলছেড়া বিশ্লেষন।জয় নিশ্চিত করতে দু’দলের কর্মী সমর্থকরা প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ ও পথসভায় ভোট প্রার্থনার পাশাপাশি দিচ্ছেন নানা লোভনীয় প্রতিশ্রæতি।

স্থানীয় বিশ্লেষকদের মতে, এ নির্বাচনে যে দল পরাজিত হবেন ভবিষ্যতে রাজনীতির মাঠে তাকে চরম মুল্য দিতে হবে।ফলে দু’দলেই নির্বাচনটি সিরিয়াসলি নিয়েছেন।তাই বড় দু’দলের প্রধান হিসেবে এ নির্বাচনটি দুজনের জন্যই অস্তিত্বের লড়াই চিন্তা করে প্রার্থীসহ সংশ্লিষ্টরা নিঘুম রাত কাটাচ্ছেন।
সরেজমিনে উপজেলার প্রত্যন্ত গ্রাম-গঞ্জের ভোটারদের সাথে কথা বলে জানাগেছে,আগামী ১৫ মার্চের হোসেনপুর উপজেলা নির্বাচনে বিএনপি-আওয়ামীলীগের মধ্যে লড়াই হবে হাড্ডা-হাড্ডি। বিএনপির কর্মী-সমর্থকদের দাবি আওয়ামীলীগের দূর্গ জিনারী,সিদলা,আড়াইবাড়িয়া ইউনিয়ন ও পৌর এলাকা থেকে দোয়াতকলম মার্কায় গতবারের চেয়ে বেশি ভোট পাবেন মবিন।সেই সাথে তার নিজ এলাকার সিংহ ভাগ ভোট যোগ করে বিপুল ভোটে বিজয়ী হবেন তিনি। আওয়ামীলীগ কর্মী-সমর্থকদের দাবি,এবার মবিনের ভোট ব্যাংক হিসেবে পরিচিত শাহেদল,পুমদি ও গোবিন্দপুর ইউনিয়ন থেকে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিপুল ভোটে বিজয়ী হবেন আয়ুব আলী।তবে দ’দল জযের ব্যাপারে শতভাগ আশাবাদি হলেও চুড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে ১৫ মার্চ পর্যন্ত।
হোসেনপুর উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৩৬৫জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৯ হাজার ৫১৯জন ্এবং মহিলা ভোটার ৫৭হাজার ৭৮৬জন।ভোট কেন্দ্র ৪৯টি। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা হলেন-উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মবিন(দোয়াত-কলম),উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আযুব আলী (আনারস),সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক (কাপ-পিরিছ),সিপিবিরমোঃ সোরহাব উদ্দিন মড়ল(মোটর সাইকেল)। ভাইস চেয়ারম্যান (পুরুষ)প্রার্থীরা হলেন- বিএনপির অধ্যাপক নরুল আমিন পারভেজ(উড়োজাহাজ),আওয়ামীলীগের মোস্তাফিজুর রহমান মোবারিছ (তালা-চাবি),আশরাফ হোসেন কবির(চশমা)।মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বিএনপির শারমিন স্বপন(প্রজাপতি),রোকেয়া বেগম(কলসি) ও আওয়ামীলীগের সেলিনা সারোয়ার(হাঁস)।




