ads

বৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩০০ আসনেই দলীয় প্রতীকে নির্বাচন করবে জাপা: চুন্নু

খবর টি পড়েছেন : ৪৮৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) দলীয় প্রতীকে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি জানান, ৩০০ আসনেই প্রার্থী দেবে তার দল। বৃহস্পতিবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

চুন্নু বলেন, জাতীয় পার্টি তার নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে চলছে। দলীয় সিদ্ধান্তেই জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে। আমরা নিরপেক্ষ ভোটের একটি পরিবেশ চেয়েছি। নির্বাচন কমিশন ও সরকারের বিভিন্ন মহল আমাদের আশ্বস্ত করেছে, নির্বাচন সুষ্ঠু হবে। তারা বলেছে, যে কোনো মূল্যেই তারা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখবে। তারা জানিয়েছে, ভোটাররা কেন্দ্রে এসে অবাধে ভোট দিতে পারবেন। এই আশ্বাসের জন্যই আমাদের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিতে দেরি হয়েছে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, জাতীয় পার্টি ৩০০ আসনেই নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করবে। কারণ, কোনো জোটে যেতে আমরা নির্বাচন কমিশনকে চিঠি দেইনি। রাজনীতিতে বিভিন্ন কৌশল থাকে। আমরা আমাদের নিজস্ব কৌশল নিয়ে এগিয়ে যাব।

Shamol Bangla Ads

তিনি বলেন, নির্বাচনে জয়ী হতে পারলে জাতীয় পার্টি দেশের বেকারত্ব দূর করবে, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখবে, সুশাসন নিশ্চিত করবে, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করবে, দুর্নীতি দূর করবে, সবার জন্য সুচিকিৎসা নিশ্চিত করবে। আমরা নির্বাচিত হলে নির্বাচনী ব্যবস্থা পরিবর্তন করে আনুপাতিক হারে নির্বাচনের পদ্ধতি বাস্তবায়ন করব। আমরা চাই নির্বাচনকালীন সময় কেউ অনিয়ম করলে নির্বাচন কমিশন যেন তার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে পারে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যেভাবে সিডিউল ঘোষণা করেছে, তাতে সংলাপের সুযোগ আছে। সবাই এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে আসতে পারবে।

এ সময় জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই বলেও জানান মুজিবুল হক। তিনি বলেন, জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবন্ধ। রওশন এরশাদ আমাদের প্রধান পৃষ্ঠপোষক ও সম্মানের পাত্র। তিনি নির্বাচন করলে তার জন্য আমরা সব ধরনের সহায়তা অব্যাহত রাখব। তিনি গত ২০ নভেম্বর ফোন করে মনোনয়ন ফরম নেওয়ার কথা বলেছেন। লোক পাঠালেই আমরা তার মনোনয়ন ফরম দিয়ে দেব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাজশাহী রংপুর বিভাগের মনোনয়ন চূড়ান্ত: ওবায়দুল কাদের পরবর্তী সংবাদ সংসদ নির্বাচন : মেয়র-চেয়ারম্যানদের পদমর্যাদা ব্যবহার করতে পারবেন…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads