ভোলা প্রতিনিধি : ভোলার উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে প্রার্থী হওয়ায় দৌলতখান উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মামুনুর রশীদ বাবুল চৌধুরীকে দল থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার বিকেল ৩টায় জেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল মমিন টুলুর স্বাক্ষরিত এক পত্রে দৌলতখান উপজেলা কমিটির বরাবর এ বহিষ্কারাদেশ পাঠানো হয় । এতে বলা হয়, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী গত ২১ ফের্রুয়ারি দৌলতখান উপজেলা পরিষদ নির্বাচনে দলের একক প্রার্থী নির্বাচনে তৃনমূলের ভোট আহবান করা হয় । ভোটের মাধ্যমে উপজেলা যুবলীগের সভাপতি মনজুর আলম খানকে দলীয় প্রার্থী ঘোষনা করা হয়। কিন্তু এ সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনের সিদ্ধান্তে অটল থাকের দৌলতখান উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মামুনুর রশীদ বাবুল চৌধুরী। ফলে দৌলতখান উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও সাধারন সদস্য পদ থেকে মামুনুর রশীদ বাবুল চৌধুরীকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়। দৌলতখান উপজেলা আ’লীগের সভাপতি নাছির খান বলেন, মামুনুর রশীদ বাবুল চৌধুরীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মামুনুর রশীদ বাবুল চৌধুরী বলেন এ বহিষ্কাররাদেশ মানেন না , তিনি এ ধরনের কোন চিঠি পাননি। প্রার্থী হিসেবে মাঠে থাকবেন।




