চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী মির্জা রেজাউল করিম দুলাল গতকাল সোমবার নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। মির্জা মার্কেট চত্তরে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আজাহার আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, পরাজিত প্রার্থী মির্জা রেজাউল করিম দুলাল, ভাষা সেনিক এ্যাডঃ গৌরচন্দ্র সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন ধনি, গুনাইগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি নাজিমুদ্দিন মিয়া, মাহবুব এলাহী বিশু, সরদার আজিজুল হক, মাওঃ আব্দুল লতিফ, ছাত্রলীগের সাবেক সভাপতি হেলাল উদ্দিন, বেগম রোকেয়া আজাদ, সাজেদা রহমান প্রমুখ। বক্তরা পরাজিত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনের ব্যর্থতা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আগামী পৌর ও উপজেলা কাউন্সিলে এক সাথে কাজ করার আহবান জানান।
চাটমোহরে স্বাধীনতা দিবসের প্রস্ততি সভা

মহান স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে গতকাল সোমবার সকালে পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে তার হলরুমে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদে কর্মরত কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
চাটমোহরে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন
পাবনার চাটমোহর পৌর সদরে অবস্থিত মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে পঞ্চম শ্রেনীর মারিয়া আক্তার মৌ ৯৭ ভোট, নিশান সরকার ৭৮ ভোট এবং সানজিদা আফরিন ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন।
শাকিল শাহারিয়ার অরিত্র নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। তৃতীয় এবং চতুর্থ শ্রেনীতে সিলেকশনের মাধ্যমে নেতা নির্বাচিত হয়। ভোট গ্রহণকালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন, শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বজলুল করিম খাকছার উপস্থিত ছিলেন।




