গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান,এস.এসসি পরীক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গতকাল রবিবার। স্কুল কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মিসেস সায়েরা খানম। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার খন্দকার ইয়াসির আরেফিন। ব্ক্তব্য রাখেন অত্র স্কুলের প্রধান শিক্ষক কাউসার আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়ব আলী, রহনপুর পৌর আ’লীগ সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক হারুন বিশ্বাস, অত্র স্কুলের ম্যানজিং কমিটির সদস্য আতিকুল ইসলাম প্রমূখ।এছাড়া বাবুরঘোন তরুন সংঘ শনিবার রাতে নবনির্বাচিত এমপি গোলাম মোস্তফা বিশ্বাস কে সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ফজলুর রহমান। বক্তব্য রাখেন রহনপুর পৌর কাউন্সলির মুসলেউদ্দিন বাবু, অত্র সংঘের সম্পাদক সালাউদ্দিন, রহনপুর শিল্প ও বনিক সমিতির সাবেক সভাপতি আতিকুল ইসলাম, শিক্ষিকা মমতাজ বেগম প্রমূখ।




