ads

সোমবার , ৩ মার্চ ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়ায় চা শ্রমিকের ঝুঁলন্ত লাশ উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ৩, ২০১৪ ১:০৯ অপরাহ্ণ

las-uddarমৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নে চা শ্রমিক রবি কাড়িয়া জাম্বু (৩৫) এর ঝুঁলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩ মার্চ সোমবার দুপুর ১২টায় বিজয়া চাবাগানের মাখাউনি এলাকার নীজ ঘরের পিছনে একটি গাছের সাথে ঝুঁলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নিহত রবি কাড়িয়া জাম্বু জয়চন্ডি ইউনিয়নের বিজয়া চা বাগানের অখিল কাড়িয়ার পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা চা- শ্রমিক রবি কাড়িয়া জাম্বুর লাশ বাড়ীর ঘরের পিছনে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যকে জানায় ।
পরে খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২ টায় গাছ থেকে ঝুঁলন্ত অবস্থায় চা-শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে সে গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করেছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কুলাউড়া থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!