আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : অভিনব কায়দার কলারোয়ার কাজীরহাট বাজারের এক ব্যবসায়ী মোটরসাইকেল চুরি হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। নাকিলা গ্রামের দুখে সরদারের ছেলে কাঠ ব্যবসায়ী ইসমাইল সরদারের ব্যবহৃত একটি বাজাজ ডিসকভার-১৩৫ সিসি মটরসাইকেল (রেজি.বিহীন) অভিনব কায়দায় চুরি করে নিয়ে গেছে ছদ্মবেশী কাঠ ক্রেতা। ক্ষতিগ্রস্থ ইসমাইল হোসেন জানান, সোমবার দুপুর ২টার দিকে একজন অপরিচিত ব্যক্তি ০১৭৮৭-৪১০৭৭৭ নং মোবাইল ফোন থেকে কল করে বাড়ি থেকে তাকে ডেকে আনে কাঠ ক্রয় করবে বলে। কাঠ ব্যবসায়ী গোলায় আসলে ওই অপরিচিত ব্যক্তি কাঠের গুড়ি ছয়হাজার টাকা দরকরে এক হাজার টাকা অগ্রিম দিয়ে ভ্যানে উঠাতে বলে। এসময় ওই ব্যক্তি স’ মিলে মিস্ত্রী ডাকার জন্য কাঠ ব্যবসায়ী ইসমাইলের মটরসাইকেল চেয়ে নিয়ে যায়। পরে আসতে দেরি হলে অনেক খোজা খুজি করেও তাকে আর পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখার সময় থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি চলছিল বলে জানায় ভুক্তভোগী।
কলারোয়ায় উপজেলা নির্বাচনে আ’লীগ দলীয় একক প্রার্থী চূড়ান্ত
চেয়ারম্যানে স্বপন, ভাইসে লাল্টু, মহিলা ভাইসে ময়না

নেতাকর্মীদের বিপুল উৎসাহ-উদ্দীপনা আর শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে আসন্ন কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনের জন্য দলীয় একক প্রার্থী চূড়ান্ত করতে আ’লীগের বিশেষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আ’লীগ দলীয় একক প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন চেয়ারম্যান পদে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত আহবায়ক ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস (পুরুষ) চেয়ারম্যান পদে বতর্মান ভাইস চেয়াম্যান আমিনুল ইসলাম লাল্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আনোয়ার ময়না। তৃণমূল কাউন্সিলরদের কাছে দলীয় সমর্থন পেতে ব্যর্থ হয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান, সাবেক এমপি বিএম নজরুল ইসলাম। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত কলারোয়া পাবলিক ইন্সটিটিউটে উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ড আ’লীগের কাউন্সিলর ভোটাররা তাদের ভোটরাধিকার প্রয়োগ করেন। সাড়ে ৩’শ কাউন্সিলর ভোটারের মধ্যে সর্বোচ্চ ৩৩৫ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করেন। কলারোয়ায় আ’লীগ দলীয় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী জেলা আ’লীগের সহ.সভাপতি আলহাজ্ব মহিদুল হক জানান, প্রাপ্ত ফলাফলে আ’লীগ দলীয় একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে ২৩২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রাক্তন ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন (আনারাস)। প্রতিদ্ব›িদ্ব প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান বিএম নজরুল ইসলাম (চেয়ার) পেয়েছেন ৯৬ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু (মাইক)। প্রতিদ্ব›িদ্ব প্রার্থী উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেন (তালা) পেয়েছেন ১২০ ভোট ও সাবেক ইউপি চেয়ারম্যান ওজিয়ার রহমান (চশমা) পেয়েছেন ২৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আ’লীগ নেতা দেয়াড়া ইউপির প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত আনোয়ারুল ইসলামের স্ত্রী সেলিনা আনোয়ার ময়না (আম)। বিকেলে ফলাফল ঘোষনার সময় প্রার্থীদের কর্মীসমর্থকদের পাশাপাশি সাধারণ অনেকের মাঝে বিশেষ আনন্দঘন আগ্রহ বিরাজ করছিল। দিনভর কলারোয়ার প্রায় সকলের নজরও ছিল পাবলিক ইন্সটিটিউটে আ’লীগের নির্বাচনের দিকে। প্রতিদ্ব›িদ্ব প্রার্থী মাগফুরা খানম রিনা চৌধুরী (কলস) পেয়েছেন ৬৮ ভোট। নির্বাচন অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১আসনের এমপি ওয়ার্কার্সপার্টি নেতা এড.মুস্তফা লুৎফুল্লাহ, জেলা আ’লীগের সভাপতি সাবেক এমপি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, সহ.সভাপতি জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহম্মেদ, সা.সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ ও আ.হামিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মনোয়ারা ফারুক, জেলা শ্রমিকলীগের সি.সহ.সভাপতি শেখ হারুন-উর-রশিদ প্রমুখ।
কলারোয়ার লাঙ্গলঝাড়া ও দেয়াড়ার ২টি ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত
শফিকুল ইসলাম ও ছকিনা খাতুন নির্বাচিত
শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে কলারোয়ার ৪নং লাঙ্গলঝাড়া ও ১১নং দেয়াড়া ইউনিয়নের ২টি ওয়ার্ডের মেম্বর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। লাঙ্গলঝাড়ার ৪নং ওয়ার্ডের মেম্বর ও দেয়াড়ার সংরক্ষিত-৩নং ওয়ার্ডে মহিলা মেম্বর পদে ওই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। এ নির্বাচন দু’টির রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজির আহম্মেদ জানান, লাঙ্গলঝাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে (তৈলকূপি) ২১৫ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম (ফুটবল)। একমাত্র প্রতিদ্ব›িদ্ব রেজাউল ইসলাম (মোরগ) পেয়েছেন ১৭৬ ভোট। অপরদিকে, দেয়াড়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড-৩ (৭,৮,৯)-এ ১৬১২ ভোট পেয়ে মহিলা মেম্বর নির্বাচিত হয়েছেন ছকিনা খাতুন (কলস)। প্রতিদ্ব›িদ্ব প্রার্থী রাশিদা বেগম (সেলাই মেশিন) পেয়েছেন ১২২৩ ভোট। বিভিন্ন কেন্দ্রে নির্বাচন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার, নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ, ওসি মুন্সি মোফাজ্জেল হোসেন কনক প্রমুখ। উল্লেখ্য, লাঙ্গলঝাড়ার ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আ.রশিদ ও দেয়াড়ার মহিলা মেম্বর নাজমা খাতুন বে.রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়ে চাকুরী কালীন সময়ে মেম্বর নির্বাচিত হন। পরবর্তীতে রেজি.প্রাথ.বিদ্যালয় সরকারী করণ হওয়ায় তারা মেম্বর পদ থেকে পদত্যাগ করায় ওই ওয়ার্ড দুটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
কলারোয়ার ধানঘোরায় ওরছ শরীফ

কলারোয়ার কাজীরহাটের ধানঘোরায় খাজা গরীবে মিশন পাক দরবার শরীফের ১২তম বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে শাহ ছুফী আকবর আলী চিশতীর বাড়িতে অনুষ্ঠিত ওরছ শরীফে প্রধান অতিথি ছিলেন নলতা শরীফের হুজুর আলহাজ্ব আইনুল হুদা। কেরালকাতা ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মাও. জুলফিক্কার আলী, দ্বিতীয় বক্তা ছিলেন মাও. আবু বক্কার ছিদ্দিক। অসংখ্য ভক্তদের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারো দরবার শরীফের ওরছ শরীফ অনুষ্ঠিত হলো।




