ads

শনিবার , ১ মার্চ ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সড়ক দূর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী ও ভাষা আন্দোলনে শহীদদের স্মরনে মেহেরপুরে স্মরণসভা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১, ২০১৪ ৩:১৫ অপরাহ্ণ

Pic-1মেহের আমজাদ, মেহেরপুর : বাংলাদেশ সম্মলিত পেশাজীবী পরিষদ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকেলে মেহেরপুর সদর উপজেলা শিক্ষা অফিস চত্বরে মহান একুশে সড়ক দূর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী ও মহান একুশের ভাষা আন্দোলনের নিহত শহীদদের স্মরনে মিলাদ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
পেশাজীবী পরিষদের যুগ্ম আহŸায়ক ইসরাফিল হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পেশাজীবী নেতা ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলার নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাও. মাহাবুব-উল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আহম্মেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পেশাজীবী নেতা সা’দ আহমেদ, আব্দুল্লাহ আল মাসবুর, আব্দুর রকিব, মোস্তাফিজুর রহমান বোকুল, হুমায়ূন কবীর, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু সুফিয়ান হাবু প্রমুখ। গেল বছরের ২১ ফেব্রæয়ারী প্রভাত ফেরীর সময় সড়ক দূর্ঘটনায় নিহত স্কুল ছাত্রী সুমি ও মেহেরপুর মুজিবনগর থেকে পিকনিক শেষে ফেরার পথে যশোর চৌগাছায় বাস উল্টে নিহত ৭ শিশু শিক্ষার্থী ও ৫২’র ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সম্মিলিত পেশাজীবী পরিষদের মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব মোঃ নাজমুল হক লিটন।

Shamol Bangla Ads

মেহেরপুরে সাহিত্য পত্রিকা ‘স্রোত’ এর ১৬৭ তম সংখ্যার মোড়ক উন্মোচন

সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ভৈরব সাহিত্য সাংস্কৃতি চত্বর মেহেরপুরের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে সংগঠনের কার্যালয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষ দিবস উপলক্ষে সাহিত্য পত্রিকা ‘স্রোত’ এর ১৬৭তম সংখ্যার মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেহেরপুর জেলার অন্যতম সংগঠন ভৈরব সাহিত্য সাংস্কৃতি চত্বর’র সভাপতি অ্যাড. আনোয়ার হোসেনে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত স্রোতের মোড়ক উন্মোচন করেন সংগঠনের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাক খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন জেলা বিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক-উল আলম, জেলা শিল্পকলা একাডেমি’র সহসভাপতি নূরুল আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভৈরবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান মেন্টু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভৈরবের সহসভাপতি ইউনুচ আলী, রমা ব্যানার্জি, সাংস্কৃতিক কর্মী শ্বাশত নিপ্পন প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক তানিয়া আলীর পরিচালনায় অনুষ্ঠানে কবিতা আবৃতি ও সংগীত পরিবেশন করেন ওস্তাদ করিম শেখ, তানিয়া আলী, আজিজুল হক, মোফাক্ষারুল ইসলাম, আজিজুল হক, সংগীতা, স্বাগতা, লামিয়া, সিয়াম, মায়শা প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!