চারঘাট প্রতিনিধিঃ চারঘাট মডেল থানা পুলিশ শুক্রবার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ফুদকিপাড়া গ্রামের একটি গম ক্ষেত থেকে সাইফুল ইসলাম (৪২) নামে একজন ইজিবাইক চালকের লাশ উদ্ধার করে। ইজিবাইকের নম্বর রাসিক-৬১৩৫। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত সাইফুল উপজেলার চক বেলঘরিয়া গ্রামের গমির উদ্দিনের ছেলে। নিহতের স্বজনরা জানায়, তাকে পূর্ব শত্র“তার জের ধরে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে চারঘাট মডেল থানা অফিসার ইনচার্জ গোলাম মোর্তূজা জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে নিহতের লাশ হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হয় এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাই করার উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে।




