ads

বৃহস্পতিবার , ২ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বলিউডের ‘নায়ক’র রিমেকে পরিচালকের পছন্দ মাশরাফি

খবর টি পড়েছেন : ২২১
বলিউডের ‘নায়ক’র রিমেকে পরিচালকের পছন্দ মাশরাফি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিশ্বকাপ মিশনে অংশ নিতে ১লা মে বুধবার বেলা সাড়ে ১১ টায় সতেরো সতীর্থ নিয়ে দেশ ছাড়লেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
দেশ ছাড়লেও তিনি পেছনে ফেলে গেলেন তার অক্রিকেটীয় এক আলোচনা। গেল ২৫ এপ্রিল নড়াইল আধুনিক সদর হাসপাতালে ঝটিকা সফর করেন স্থানীয় সাংসদ মাশরাফি।
ওই ঘটনার পর মাশরাফি সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে বেশ আলোচিত। সোশ্যাল মিডিয়ায় অনেকে ২০০১ সালের ব্লকবাস্টার হিট বলি সিনেমা ‘নায়ক’ এর কেন্দ্রীয় চরিত্রের সঙ্গে মিল খুঁজেছেন মাশরাফির। ছবিতে অভিনেতা অনিল কাপুর মন্ত্রী হওয়ার পর যেভাবে দেশের হয়ে কাজ করেছেন সংসদ সদস্য মাশরাফির মাঝে ঠিক একই ধরনের প্রবণতা দেখা গেছে।
বিষয়টি বেশ ছুঁয়েছে ঢাকাই ছবি ‘রাত্রির যাত্রী’ এর পরিচালক হাবিবুল ইসলাম হাবিবকে। সেই কারণেই তিনি বলি সিনেমা নায়কের রিমেক বানাতে চান। আর সেই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য মাশরাফিকেই বেছে নিয়েছেন ওই পরিচালক।

Shamol Bangla Ads

পরিচালক হাবিবুল ইসলাম হাবিব জানান, ‘আমি ‘নায়ক’ ছবিটি রিমেক করতে চাই। নায়ক হিসেবে চাই মাশরাফি বিন মুর্তজাকে’। তিনি বলেন, মাশরাফির মতো দেশের সমস্যা সমাধান করতে এভাবে যদি সংসদ সদস্যরা এগিয়ে আসেন তবে আমাদের দেশে আর কোনো সমস্যা থাকবে না। দেশ বিদ্যুৎ গতিতে এগিয়ে যাবে। ওই ব্যাপারে ছবিতে অভিনয়ের প্রস্তাব দিতে মাশরাফিকে ফোনও করেছিলেন। হাবিব বলেন,‘আমি এরই মধ্যে মাশরাফিকে ফোন করেছি। বিশ্বকাপ মিশনে ব্যস্ততার কারণে হয়তো ফোন ধরতে পারেননি তিনি। পরে তাকে এসএমএস করি। আশা করছি,সময় পেলে তিনি আমার সঙ্গে ওই বিষয়ে কথা বলবেন।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ পরবর্তী সংবাদ ‘তেরে নাম টু’ নায়ক সালমান খানই থাকছেন

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads