ads

শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়া সীমান্তে বিএসএফের ইটের আঘাতে ভারতীয় যুবক নিহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২২, ২০১৪ ৮:২৯ অপরাহ্ণ

bangladeshকলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া সীমান্তের বিপরীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ইটের আঘাতে এক ভারতীয় যুবক নিহত হয়েছে। ২২ ফেব্রুয়ারী শনিবার বেলা সাড়ে ৩টার দিকে এঘটনাটি ঘটে। নিহত সোহাগ (২২) ভারতের উত্তর ২৪পরগণা জেলার স্বরূপনগর থানার দরকান্দা গ্রামের সাহাজি পাড়ার নূর ইসলামের পুত্র।

Shamol Bangla Ads

জানা যায়, কলারোয়া উপজেলার ভাদিয়ালীর কালিবাড়ি সীমান্তের বিপরীতে ১৩/৩, ৯আরবি পিলার সংলগ্ন ভারতের দরকান্দা সীমান্তে সোহাগ নামের ওই ভারতীয় যুবককে বাংলাদেশে প্রবেশের সন্দেহে টহলরত বিএসএফ ইট নিক্ষেপ করে। ইটটি তার মাথায় লাগলে ঘটনাস্থলেই সে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। এঘটনায় স্থানীয় দরকান্দা গ্রামের জনতা বিএসএফের কয়েকটি টোং (সীমান্তে বিএসএফের বসার স্থান) ভাংচুর ও অগ্নিসংযোগ করে বলে জানা গেছে। তবে এ ঘটনায় বাংলাদেশ সীমান্তে কোন প্রভাব পড়েনি, সীমান্ত জনপদের সার্বিক পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।

Need Ads
error: কপি হবে না!