ads

বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মিলারকে নিয়েই বিপিএলের ফাইনালে নামবে বরিশাল

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৭:০৪ অপরাহ্ণ

প্লে-অফের দুই ম্যাচের জন্যই ফরচুন বরিশালের সঙ্গে চুক্তি হয়েছিল দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ডেভিড মিলারের। সেই হিসেবে গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারের পরেই দেশে ফিরে যাওয়ার কথা তার। তবে দর্শকদের সুখবর দিয়েছে বরিশাল কর্তৃপক্ষ। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, ফাইনালেও খেলবেন এই মারকুটে ব্যাটার।

Shamol Bangla Ads

আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ডেভিড মিলারের ফাইনাল খেলার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বরিশাল জানায়, মিলার ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে খেলবেন।

আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দশম আসরের ফাইনালে শিরোপার জন্য লড়বে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ানস।

Shamol Bangla Ads

ফাইনালের আগে খেলা দুটি মিলার অবশ্য নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার তেমন সুযোগই পায়নি। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১৩ বলে ১৭ রানে আউট হওয়ার পর কোয়ালিফায়ারে রংপুরের বিপক্ষে ১৮ বলে ২২ রান করে অপরাজিত থাকেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!