ads

শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৫ম ধাপে ৭৪ উপজেলায় ভোটগ্রহণ ৩১ মার্চ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২১, ২০১৪ ১:২৪ অপরাহ্ণ

ECশ্যামলবাংলা ডেস্ক : পঞ্চম ধাপে ২৩ জেলার ৭৪ উপজেলায় ভোটগ্রহণ হবে ৩১ মার্চ। ২০ ফেব্র“য়ারী বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের মিডিয়া সেন্টারে ওই তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

Shamol Bangla Ads

ঘোষিত তফসিল অনুযায়ী, পঞ্চম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২ মার্চ। মনোনয়নপত্র বাছাই হবে ৫ মার্চ। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১২ মার্চ। আর ভোটগ্রহণ হবে ৩১ মার্চ।
এর আগে ১৯ জানুয়ারি প্রথম ধাপে ১শ২টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে ৯৭টি উপজেলায় ১৯ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হয়েছে। অপর একটি উপজেলায় ২৪ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। এছাড়া চারটি উপজেলায় সীমানা সংক্রান্ত জটিলতার কারণে ভোটগ্রহণের তারিখ স্থগিত করা হয়েছে।
এরপর ২৩ জানুয়ারি দ্বিতীয় ধাপে ১শ ১৭ উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এই ১শ ১৭ উপজেলায় ভোট হবে ২৭ ফেব্রুয়ারি।
৬ ফেব্রুয়ারি তৃতীয় ধাপে ৮৩ উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এসব উপজেলায় ভোট হবে আগামী ১৫ মার্চ।
সর্বশেষ ১৩ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে দেশের ৯২ উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী এসব উপজেলায় ভোট হবে আগামী ২৩ মার্চ।

Need Ads
error: কপি হবে না!