ads

শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০১৪ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শর্ত মানলে বিএনপির সঙ্গে আলোচনা : হানিফ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৮, ২০১৪ ১২:১২ অপরাহ্ণ

hanif  2রংপুর সংবাদদাতা : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আলোচনার ব্যাপারে আওয়ামী লীগ যে শর্ত দিয়েছে সেটা মানলেই কেবল বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে। তবে তার আগে বিএনপিকে জামায়াত-শিবির সন্ত্রাসীদের সঙ্গ ত্যাগ করতে হবে। তিনি ৭ ফেব্র“য়ারী শুক্রবার বিকেলে রংপুর টাউন হলে মহানগর আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।

Shamol Bangla Ads

এসময় তিনি বলেন, বর্তমান সরকারকে বৈধ সরকার হিসেবে মেনে নিতে হবে, তার পরে বিএনপির সঙ্গে সংলাপে বসার প্রশ্ন আসতে পারে। বিএনপি আওয়ামী লীগ সরকারকে অবৈধ সরকার বলছে, আবার সরকারের সাথে আলোচনায় বসতে চাইছে, এটা হতে পারে না।
জামায়াত প্রসঙ্গে হানিফ বলেন, জামায়াত একটি সন্ত্রাসী সংগঠন। তারা জ্বালাও-পোড়াও আর মানুষ খুন করে নিজেদের চরিত্র উন্মোচন করেছে। বাংলার মানুষ জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে অবস্থান নিয়েছে। অচিরেই জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হবে।
আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী বিষয়ে হানিফ বলেন, দল একজন প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর বাইরে কেউ নির্বাচন করলে তার বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সাফির সভাপতিত্বে কর্মী সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরি এমপি, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুখ খান স্বপন এমপি, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, যুব ও ক্রীড়া সম্পাদক দেওয়ার শফিউল আরেফিন টুটুল, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!