ফারুক আহমেদ, ঢাকা : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিমান বন্দরের ডমেস্টিক এলাকায় দুবাই থেকে আসা এক যাত্রীর লাগেজ তলাশি করে স্বর্ণের ২২টি বার উদ্ধার করা হয়। এ ঘটনায় যাত্রী দিদারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কাস্টমসের ইন্সপেক্টর মইনুল হোসেন বিষয়টি জানান, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট দুবাই-চট্টগ্রাম হয়ে দুপুরে শাহজালালে অবতরণ করে। ওই বিমানের যাত্রী দিদারের তার লাগেজ তল্লাশি করে ২২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।




