ads

শুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নীলফামারীতে আম গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০১৪ ৫:১২ অপরাহ্ণ
নীলফামারীতে আম গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে বৃহস্পতিবার সকালে গলায় দড়ি দিয়ে গাছে আটকানো একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম দেবেন্দ্রনাথ রায় (৪৫)। সে জেলার সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের সুলসুলি বালাপাড়া গ্রামের রথীন্দ্রনাথ রায়ের ছেলে। জানা যায়, নিহত দেবেন্দ্রনাথ ওই এলাকার সঞ্জিত রায়ের বাড়িতে নিয়মিত কাজ করতো। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকালে কাজ করতে যায়। ওই বাড়িতে কাজ করতে যাওয়ার পর সঞ্জিত রায়ের বাসার ভেতরের একটি আম গাছে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলার মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে। এলাকাবাসীর ধারণা দেবেন্দ্র কে হত্যার পরে তার লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

Shamol Bangla Ads

জলঢাকায় পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার

নীলফামারীর জলঢাকা থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে। পুলিশ জানায়, ১০ম জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার কাঁঠালি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ৮নং ভোট কেন্দ্রে ব্যালট পেপাপর ছিনতাই ও অগ্নিসংযোগের ঘটনায় বুধবার রাতে মশিউর রহমান (৩৮) নামে এক ব্যক্তিকে জলঢাকা পৌর বাজার থেকে গ্রেফতার করে। অন্যদিকে উপজেলার কৈমারী বাজার এলাকায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৫ জুয়ারীকে জুয়ার সরঞ্জামসহ আটক করে। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোকন-উল-হাসান ৭দিনের কারাদন্ড প্রদান করেন। বৃহস্পতিবার তাদেরকে নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দন্ডপ্রাপ্ত আসামিরা হলো, গঙ্গাচড়া উপজেলার পশ্চিম কুয়া কুমারপাড়া গ্রামের আফতাবের ছেলে মহুবার (৫০), জলঢাকা উপজেলার মৌজা শৌলমারীর আবুল কাশেমের ছেলে জিয়ারুল (৩৫), ও মোর্শেদ ( ৩২), কিশোরীগঞ্জ উপজেলার উচাবদি গ্রামের আব্দুস সালামের ছেলে রশিদুল ইসলাম (৪৫), একই এলাকার আকবর আলীর ছেলে আব্দুস সোবহান (৩৮)।

Shamol Bangla Ads

সৈয়দপুরে ৩টি এসএসসি পরীক্ষা কেন্দ্রে ২ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থী

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা আগামি ৯ ফেব্র“য়ারি সারাদেশে একযোগে শুরু হবে। এবারের এসএসসি পরীক্সায় নীলফামারীর সৈয়দপুরের ৩টি পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ২ হাজার ৩শ’ ৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এদের মধ্যে সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়ে ৮৬৪ জন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ৭৩৭ জন এবং সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল কেন্দ্রে ৭৩২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। আন্দোলন, মানববন্ধন কর্মসূচি পালন করলেও সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের পরীক্ষার্থীদের পরীক্ষা ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজেই অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্ততি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

নীলফামারীতে জাতীয় ভূমি জোনিং বিষয়ক কর্মশালা

জাতীয় ভূমি জোনিং প্রকল্পের জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নারায়ন চন্দ্র বর্মা। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জাকীর হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল হাই প্রকল্পের মুল বিষয়বস্ত উপস্থাপন করেন। এছাড়াও নীলফামারী জেলায় ভূমি বিষয়ক তথ্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এনামুল হক। কর্মশালায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Need Ads
error: কপি হবে না!