ads

সোমবার , ২০ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় ১১৬ দিনে সর্বনিম্ন ২৬ জনের মৃত্যু

খবর টি পড়েছেন : ১৪৯
দেশে করোনায় ১১৬ দিনে সর্বনিম্ন ২৬ জনের মৃত্যু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। ১১৬ দিনের মধ্যে এটি সর্বনিম্ন মৃত্যু। এর চেয়ে কম মৃত্যু হয়েছিল গত ২৭ মে। সেদিন মারা যান ২২ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ২৫১ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৫৫ জনের। এই নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮ জন। ২০ সেপ্টেম্বর সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ওইসব তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬৫ জন। এই পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩ হাজার ১০৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৮০০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্য থেকে ২৪ হাজার ৪৩১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৫ দশমিক ৬৭ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে নারী ১৫ জন এবং পুরুষ ১১ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন ও চট্টগ্রাম বিভাগে ৫ জন মারা গেছেন। এছাড়া খুলনায় ২, বরিশালে ১, সিলেটে ১, রংপুরে ১ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন। এই সময়ে রাজশাহীতে কারও মৃত্যু হয়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতিসংঘের ৭৬তম অধিবেশন ॥ নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ নিরাপদ শহর সূচকে ঢাকার উন্নতি, শীর্ষে কোপেনহেগেন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads