আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : মাত্র ৫ দিনের ব্যবধানে বগুড়ার আদমদীঘিতে গোলাম মোস্তফা (৪৭) নামের এক ব্যবসায়ীর হাত পা বে^ঁধে ছুরিকাঘাতে আহত করার পর পুকুর পাড়ে ফেলে রেখে মোটর সাইকেল ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় ছাতিয়ানগ্রামের ইশবপুর জামতলি নামক স্থানে এ ঘটনা ঘটে। রাতেই আহত ব্যবসায়ী গোলাম মোস্তফকে প্রথমে নওগাঁ সদরে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার ৫ দিন পূর্বে ধনতলা ব্রীজের নিকট থেকে একটি মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে। একই স্থানে প্রায় ছিনতাইয়ের ঘটনা ঘটলেও কোন ব্যবস্থা হয়না বলে স্থানীদের অভেযোগ

জানাযায়, উপজেলার ছাতিয়ানগ্রামের অছির উদ্দীনের পুত্র মৎস্য ব্যবসায়ী গোলাম মোস্তফা আক্কেলপুরের তিলকপুর বাজারে ব্যবসায়ীক কাজ শেষে মোটর সাইকেল যোগে রাতে নিজ বাড়ী ফিরছিলেন। সান্তাহার-তিলকপুর সড়কে একদল দুবুত্ত রাস্তায় দড়ির ব্যারিকেট দিয়ে তার গতিরোধ করে মারপিট ও মাথায় ছুরিকাঘাতে আহত করে হাত পা ও মূখ বেঁধে পুকুর পাড়ে ফেলে রেখে টিভিএস এ্যাপাসি মোটর সাইকেল ও টাকা ছিনিয়ে নিয়ে যায়। আহত গোলাম মোস্তফা সেখান থেকে কৌশলে তিলকপুর বাজারে পৌছিলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরদিন শুক্রবার সকালে থানার পুলিশ পরিদর্শক তদন্ত জহুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে রক্ত মাখা দড়ি গামছা ও সেন্ডেল সহ অন্যান্ন আলামত সংগ্রহ করেন। এ রির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্ততি চলছে বলে জানা গেছে।




