ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ সারা দেশের মত ভোলাহাট উপজেলার স্কুল ও মাদ্রাসায় উৎসব মূখর পরিবেশে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার সময় আনুষ্ঠানিক ভাবে সবজা পাইল উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেত প্রধান অতিথি থেকে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা এবিএম নকিবুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সবজা স্কুলের সভাপতি আফরাজুল হক বাবু, প্রধান শিক্ষক আঃ শুকুরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ। অতিথিদের বক্তব্য শেষে বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তুক হাতে তুলে দেন প্রধান অতিথি। উলেখ্য উপজেলার ১৯টি বিদ্যালয়, ৯টি মাদ্রাসা ও ২টি প্রাথমিক বিদ্যালয় ৬ষ্ঠ হতে ৮ম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।




