ads

সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্দলীয় সরকারের আন্দোলন শেষ হয়নি : গয়েশ্বর

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৩, ২০১৪ ১২:৩৪ পূর্বাহ্ণ

BNPশ্যামলবাংলা ডেস্ক : নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন শেষ হয়ে যায়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি ২ ফেব্রæয়ারী রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় ওই কথা বলেন। নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয়তাবাদী যুবদল ওই প্রতিবাদ সভার আয়োজন করে। যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও সব ‘রাজবন্দি’র মুক্তি দাবিতে এ সভা আয়োজন করা হয়। এসময় তিনি বলেন, সরকার দমননীতি চালিয়ে পুরো দেশকে  কারাগারে পরিণত করেছে। বিরোধী দলের নেতাকর্মীদের গুম, হত্যা ও মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করা হচ্ছে। সরকার বিরোধীদের সভা-সমাবেশ করতে দিচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন। এ অবস্থা চলতে থাকলে ‘রাজপথের আন্দোলন’ ছাড়া বিকল্প কিছু থাকবে না বলে সরকারকে হুমকি দেন তিনি। বর্তমান সরকারের বিরুদ্ধে ‘কঠিন লড়াইয়ের’ জন্য প্রস্তুত হতে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। গয়েশ্বর রায় বলেন, ভোটার ছাড়া নির্বাচন করে গঠিত এ সরকারের কোনো বৈধতা নেই।

Shamol Bangla Ads

সভায় সভাপতিত্ব করেন যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি সৈয়দ  মোয়াজ্জেম হোসেন আলাল, সহসভাপতি আবদুল খালেক হাওলাদার, সেলিমুজ্জমান  সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলী, সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজ্জাম্মেল হক, দফতর সম্পাদক কাজী রফিক প্রমুখ।

রুহুল কবির রিজভী বলেন, কারাগারেও শারীরিক-মানসিক নির্যাতন করা হয়। বাইরে থাকলে গুম ও হত্যা করা হয়। মাঝে মাঝে মনে হয় কারাগারই এখন নিরাপদ জায়গা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!