ads

সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সামনে থাকতে চান মুশফিক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৩, ২০১৪ ৯:৪১ অপরাহ্ণ

1af-Mushfiqশ্যামলবাংলা স্পোর্টস : চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিতে চান অধিনায়ক মুশফিকুর রহিম। ঢাকা টেস্টে কিপিংয়ের ব্যর্থতা ঝেড়ে ফেলে চট্টগ্রাম টেস্টে স্বরূপে ফিরতে চান মুশফিক।

Shamol Bangla Ads

মঙ্গলবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। সোমবার সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, চট্টগ্রাম আমার জন্যও পয়মন্ত মাঠ। আমি দলের অন্যতম সিনিয়র খেলোয়াড়, তাই এখন পারফর্ম করা আরও জরুরি। চেষ্টা করব দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়ার।
৩৭ টেস্ট খেলা মুশফিকের ক্যারিয়ার গড় ৩২। কিন্তু চট্টগ্রামে ৮ টেস্টে ১টি শতক ও ৫টি অর্ধশতকে ৫০.২১ গড়ে ৭০৩ রান করেছেন তিনি।
অতিথিদের সঙ্গে স্বাগতিকদের শক্তির পার্থক্য খুব একটা বেশি নয়। কিন্তু প্রথম ম্যাচে সে হিসেবে মেলেনি। আমাদের শেষ খেলা দেখে মনে হতে পারে শক্তির পার্থক্য অনেক বেশি, আসলে তা নয়। মিরপুর টেস্ট ছিল একটা বাজে ম্যাচ। চট্টগ্রামে আমাদের রেকর্ড ভালো। আমরা সবাই আত্মবিশ্বাসী, আশা করছি ঘুরে দাঁড়াতে পারবো। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ তিনটি টেস্টের দুটিতেই ড্র করেছে বাংলাদেশ।
ঢাকা থেকে চট্টগ্রামে একটু ভিন্ন উইকেট আশা করছেন জানিয়ে মুশফিক বলেন, এই উইকেটে হয়তো লো বাউন্স হবে। এখানে ‘ডাক’ করা একটু কঠিন হতে পারে। যারা পারে, তারা নিয়ন্ত্রনের ভেতর পুল শট খেলতে পারে। এই বার্তা সবাইকে দিয়েছি।
প্রথম টেস্টে শ্রীলঙ্কার ৬ উইকেটের বেশি নিতে না পারলেও মুশফিক মনে করেন প্রতিপক্ষের ২০ উইকেট নেয়ার সামর্থ্য তার বোলারদের রয়েছে।

Need Ads
error: কপি হবে না!