ads

সোমবার , ৪ জুলাই ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পিতার মৃত্যু : মেয়র টিটুর শোক

সড়ক ও জনপথ অধিদপ্তর ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শওকত আলীর পিতা বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুস সাত্তার (৮১) শনিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

Shamol Bangla Ads

ঢাকার আফতাব নগরে প্রথম জানাজা এবং রবিবার সকালে বয়ড়া ইসরাইল আহমদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বয়ড়া গ্রামের পারিবারিক গোরস্থানে মরহুম আব্দুস সাত্তারের লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পূত্র এবং তিন কণ্যা, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

সড়ক ও জনপথ অধিদপ্তর ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শওকত আলীর পিতা বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুস সাত্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন জনপ্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

Shamol Bangla Ads

বিবৃতিতাদাগণ হলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআই এর সহ-সভাপতি মোঃ আমিনুল হক শামীম সিআইপি, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নূরুল আমিন কালাম, গণকল্যাণ পরিষদ (জিকেপি) নির্বাহী পরিচালক শম্ভুগঞ্জ জিকেপি অনার্স কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ লায়ন ড. মোঃ সিরাজুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এফ.এম. এ সালাম ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এবং সওজ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি (ময়মনসিংহ অঞ্চল) সহ-সভাপতি নূরে আলম কামাল পাশা, সওজ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

Need Ads