ads

সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গফরগাঁওয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ : মহিলা, ছাত্রসহ আহত ১৬

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৩, ২০১৪ ৮:২৯ অপরাহ্ণ

Songhorshoআজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে বাশঝাড় দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের মহিলা ও ছাত্রসহ অন্তত: ১৬ জন আহত হয়েছে। ৩ ফেব্রুয়ারী সোমবার সকালে সালটিয়া ইউনিয়নের কালাইপাড় গ্রামে ওই ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Shamol Bangla Ads

থানায় দায়েরকৃত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সালটিয়া ইউনিয়নের কালাইপাড় গ্রামের হাসেন আলী ও তার ভাই হুসেন আলীর মধ্যে ১কাঠা জমির উপর থাকা বাশঝাড়ের বাশ কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে গতকাল সোমবার সকালে সংঘর্ষ বাধে। সংঘর্ষে হুসেন আলী(৭০), জমিলা(৫৫),ফরিদ(৪০), সুমন(২২), আয়েশা(৩০), খুকি(৩২), তানিয়া(১৮), শিরিনা(২০), শাহিদা(৩০) ও ৯ম শ্রেণীর ছাত্র হৃদয়(১৪)সহ অন্তত ১৬ জন আহত হয়। এদের মধ্যে মুমূর্ষ অবস্থায় জমিলা, ফরিদ, সুমনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!