ads

রবিবার , ৪ মে ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গলাচিপায় লঞ্চডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ১৩

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৪, ২০১৪ ১২:৫৭ অপরাহ্ণ

Golachipaপটুয়াখালী সংবাদদাতা : পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়ায় রামনাবাদ নদীতে লঞ্চডুবির ঘটনায় রবিবার সকাল ১০টা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে। এদিকে সকাল ১০টার দিকে উদ্ধার অভিযানও সমাপ্ত ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনায় নিহতরা হলেন নীপু বেগম (২৫), লুৎফা বেগম (৫০), রিশাদ (৬), নারায়ণ মিস্ত্রি (৪০), মনোয়ারা বেগম (৫০), রুনিয়া বেগম (২৫), তিন্নি আক্তার (৫), জয়নাল (২৫), রেনু আক্তার (২৩), রাশিদা (৪০), মিজানুর (৩২) ও নাসিমা (৩৫)। একজনের পরিচয় জানা যায়নি। এদের মধ্যে জয়নালের বাড়ি নারায়ণগঞ্জে। বাকিদের বাড়ি পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায়। এদের মধ্যে ১১ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি নিহত প্রত্যেকের পরিবারকে গলাচিপা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
উদ্ধারকাজে নিয়োজিত নৌবাহিনীর লেফটেন্যান্ট শের জামাল জানান, ডুবে যাওয়া লঞ্চের ভেতর আর কোন মৃতদেহ না থাকায় রবিবার সকাল ১০টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
উলে­খ্য, কালবৈশাখীর কবলে পড়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়ায় রামনাবাদ নদীতে শনিবার বিকেলে এমএল শাথিল-১ নামের লঞ্চটি ডুবে যায়। এতে অন্তত ৫০-৬০ জন যাত্রী ছিলেন। এ ঘটনায় শনিবার রাতে ৮ জনের এবং রোববার সকালে আরো ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!