কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে বিজিবি অভিযান চালিয়ে ১৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। রবিবার দুপুরে মিরপুর রেলওয়ে ষ্টেশনে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসে অভিযান চালিয়ে এ ফেনসিডিল উদ্ধার করা হয়।

৩২ বিজিবি সেক্টরের জেনারেল স্টাফ অফিসার মেজর নাহিদুজ্জামান বলেন, খুলনা থেকে ঢাকাগামী ট্রেনটি মিরপুরে পৌছালে অভিযান চালিয়ে ট্রেনের মধ্যে পরিত্যাক্ত অবস্থায় পুরাতন কাপড়ের ভিতর বস্তাবন্দি অবস্থায় ১শ’ ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের দাম প্রায় ৬০হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বলে জানান তিনি।




