ads

রবিবার , ২ ফেব্রুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাইকগাছায় জামায়াতের ৫ নেতা আটক

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২, ২০১৪ ৬:১৪ অপরাহ্ণ
পাইকগাছায় জামায়াতের ৫ নেতা আটক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের ৫ নেতাকে আটক করেছে। শনিবার সন্ধ্যায় নাশকতার আশঙ্কায় তাদেরকে আটক করা হয়। থানা পুলিশ সূত্র জানিয়েছে, হরতালকে সামনে রেখে জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে শনিবার সন্ধ্যায় থানার এসআই জালাল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আলমতলা বাজার থেকে আলমতলা গ্রামের মৃত আল-কাউছার গাইনের পুত্র মোঃ সবুর গাইন (৪৫), মৃত সাহেব আলী গাইনের পুত্র আব্দুর রশীদ গাইন (৩২), মোক্তার আলী সানার পুত্র আমিনুর রহমান (৩০), রহমত আলী গাইনের পুত্র আব্দুল খালেক (৪০) ও পৌর সদরের বাতিখালী গ্রামের মাসুদুর রহমান রিমু (৩২) কে আটক করে। আটককৃতরা আলমতলার সরকারী রাস্তা কাটার সাথে জড়িত এবং হরতালে নাশকতা ঘটাতে পারে এমন আশঙ্কায় তাদেরকে আটক করা হয়েছে বলে ওসি এম. মসিউর রহমান জানান।

দুই বছরে পাল্টে গেছে পাইকগাছা পৌরসভার উন্নয়নের চিত্র

Shamol Bangla Ads

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি : খুলনা জেলার ঐতিহ্যবাহী পাইকগাছা পৌরসভাকে ‘গ’ থেকে ‘খ’ শ্রেণীতে উন্নীতকরণসহ গত ২ বছরে অভুতঃপূর্ব উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হওয়ায় পাল্টে গেছে পৌরসভার উন্নয়নের চিত্র। ফলে দীর্ঘদিন পর পৌরবাসী উৎসব মুখর পরিবেশে পালন করছে ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেলাসহ আয়োজন করেছেন ৩ দিনের নানা কর্মসূচী। গত ২ বছরের কাঙ্খিত এসব উন্নয়নের জন্য পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরসহ বর্তমান পরিষদকে অভিনন্দন জানিয়েছেন পৌরবাসী। সূত্র মতে, ১৯৯৭ সালের ১ ফেব্র“য়ারি খুলনা জেলার প্রথম পৌরসভা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে পাইকগাছা পৌরসভা। ঐতিহ্যবাহী পৌরসভাটি ‘গ’ শ্রেণীতে সীমাবদ্ধ থাকা এবং দক্ষ জনপ্রতিনিধির অভাবে দীর্ঘ দিনেও পৌরসভার কাঙ্খিত উন্নয়ন সম্ভব হয়নি। ফলে দীর্ঘ সময় নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকতে হয় পৌরবাসীকে। এদিকে উন্নয়ন বঞ্চিত পৌরসভাকে মডেল পৌরসভায় রূপান্তরের লক্ষ্য নিয়ে ২০১১ সালের জানুয়ারিতে বিপুল জনপ্রিয়তা ও বিশাল ভোটের ব্যবধানে পৌর মেয়র নির্বাচিত হন সেলিম জাহাঙ্গীর। নির্বাচনের পর পৌরবাসীর প্রত্যাশা পূরণ ও প্রতিশ্র“তি বাস্তবায়নে তরুন ও প্রবীণ, দক্ষ কাউন্সিলরদের নিয়ে শুরুতেই পৌরসভাকে দুর্নীতিমুক্ত ঘোষণা করার মাধ্যমে উন্নয়নের যাত্রা শুরু করেন মেয়র সেলিম জাহাঙ্গীর। তিনি দিনের পর দিন পৌরসভাকে ‘গ’ থেকে ‘খ’ শ্রেণীতে উন্নীতকরণ ও সার্বিক উন্নয়নের জন্য ছুটে চলেন বিভিন্ন মন্ত্রণালয়ে। গত ২ বছরে তিনি দীর্ঘদিন পর ‘গ’ শ্রেণীতে সীমাবদ্ধ থাকা পৌরসভাকে ‘খ’ শ্রেণীতে উন্নীত করা সহ বাস্তবায়ন করেছেন ব্যাপক উন্নয়ন কর্মকান্ড। পানির সমস্যাসহ সমাধান করেছেন ব্যবসায়ীদের সাথে পৌরসভার অমীমাংসিত নানা বিষয়। বৃদ্ধি করেছেন রাজস্ব আয়সহ নাগরিকদের নানা সুযোগ সুবিধা।

পৌর সূত্র মতে, ২০০৮-২০১০ সালে এডিপির যেখানে বরাদ্দ ছিল ৮৩ লাখ টাকা। সেখানে ২০১১-২০১২ সালে বৃদ্ধি পেয়েছে ১ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা। ইতোপূর্বে বিশেষ প্রকল্পের অনুকুলে কোন বরাদ্দ না থাকলেও গত ২ বছরে ২ কোটি ৩২ লাখ টাকা বরাদ্দ হয়েছে। রাজস্ব আয় ৬৬ লাখ টাকার স্থলে ১ কোটি ৬৫ লাখ। ব্যাংক ফিক্সট ডিপোজিট ২ কোটি, বুদ্ধিভিত্তিক বাড়তি আয় ৬০ লাখ। পানির সমস্যা সমাধানে গত ২ বছরে পাইপ লাইনে পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নসহ পরিবার ভিত্তিক রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম ৭২টি, কমিউনিটি ভিত্তিক ৮টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ৪টি, কমিউনিটি ভিত্তিক এআইআরপি ১৭টি, পরিবার ভিত্তিক ৭৪টি, টিউবওয়েল স্যান্ড ফিল্টার সংস্কার কাজ ৪টি, টিউবওয়েলের প্লাট ফর্ম সংস্কার কাজ ২৫টি, নতুন স্থাপন ১টি, রিং ওয়েল (পাত কোয়া) ১টি, মোবাইল ওয়াটার ভ্যান ২টি, সাইকেল ফিল্টার ২টি, পানি পরীক্ষা ল্যাব ১টি, ব্যাকটেলোজি টেস্ট মেশিন ক্রয় ১টি, পুকুর খনন ১টি, আর.ও ফিল্টার ১টি, স্লাজ ডিসচার্জ পাম্প ১টি।

Shamol Bangla Ads

বিদ্যুায়নে নতুন বিদ্যুতের খুঁটি স্থাপন ৫০টি, সড়ক বাতি ৩০০টি, পৌরসভার নিজস্ব লাইটিং ও তার স্থাপন ৬৮.৯০১ হাজার ফুট, স্যানিটেশনে কমিউনিটি ভিত্তিক ল্যাট্রিন নির্মাণ ১৭টি, শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক ৪টি, সংস্কার কাজ ৯টি, ময়লা আবর্জনা অপসারণের ভ্যান ১টি, মিনি ব্যারেল কম্পোস্ট প্লান্ট ১০টি। বাসস্ট্যান্ডের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু। পৌর ভবনের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ পর্যায়ে। ৫ বিঘা জমির উপর পৌরসভার কবরখানা স্থাপন। ভিজিএফ কার্ড ১ হাজারের স্থলে ৩১৮০টি বৃদ্ধি। অকেজো রোড রুলার, মিক্সার মেশিন, গার্ভেস ট্রাক চালু করা। পানি নিস্কাশনে নতুন ওয়াপদার গেট তৈরী ১টি। পৌরসভাকে ডিজিটালাইজে ওয়েব পেজ, ইন্টারনেট চালু ও বৃদ্ধি করেছেন কম্পিউটার সংখ্যা। সমাধান করেছেন বাজারস্থ ৫টি মার্কেট ও মৎস্য আড়ৎদার সমিতি এবং ঐতিহ্যবাহী সরল পুকুর পাড়ে বন্দোবস্ত গ্রহিতাদের সাথে পৌরসভার দীর্ঘদিনের বিবদমান অমীমাংসিত বিষয়। সব মিলিয়েই বিগত দিনের তুলনায় এবারের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালন করছে পৌরবাসী। এ ব্যাপারে পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর জানান, বর্তমান পরিষদ ক্ষমতা গ্রহণের পর বিগত ২ বছরে পৌরসভাকে ‘গ’ থেকে ‘খ’ শ্রেণীতে উন্নীতকরণসহ ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হওয়ায় এ বারের প্রতিষ্ঠা বার্ষিকীতে পৌরবাসীর মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। মেয়র সেলিম জাহাঙ্গীর জানান, জনগণ অনেক প্রত্যাশা নিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে। আর জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের প্রত্যাশা পূরণে কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী সর্বপরি জনগণের সার্বিক সহযোগিতায় ক্ষমতা গ্রহণের অল্প দিনের মধ্যেই এ কাঙ্খিত উন্নয়ন সম্ভব হয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে তিনি পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এমনটাই প্রত্যাশা পৌরবাসীর।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!