কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : ‘একটি সুন্দর স্বপ্ন, আগামীর সম্পদ’ শ্লোগানকে সামনে প্রতিষ্ঠিত কলারোয়ার সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। রবিবার বিকেলে কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের হলরুমে এ উপলক্ষ্যে আয়োজিত হয় আড়ম্বর অনুষ্ঠান। ১ম প্রতিষ্ঠা বার্ষিকীর এ অনুষ্ঠানে ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ‘আলোকিত কলারোয়া’ পুস্তিকার প্রকাশনাও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার। ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের আহবায়ক এড.মোস্তফা আসাদুজ্জামান দিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ বজলুল করীম, অধ্যক্ষ মাও.আয়ুব আলী, অধ্যা. এমএ ফারুক, আ.রউফ, রইছউদ্দীন, ঈমান আলী শেখ, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, ইউপি চেয়ারম্যান আ.রকিব মোল্যা, ফাউন্ডেশনের মহাপরিচালক কামরুল ইসলাম সাজু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিকী, শহীদুল আলম, প্রভাষক শাহাদত হোসেন, কপাই সা.সম্পাদক এড.শেখ কামাল রেজা, অধ্যা. আবুল খায়ের, সন্তোষ কুমার পাল, সাংবাদিক মাস্টার শেখ রাশেদুল হাসান কামরুল, প্রভাষক রফিকুল ইসলাম, মাও.সুলতান আহম্মেদ লাল্টু, পৌর কাউন্সিলর আকিমুদ্দিন আকি, এড.কাজী আব্দুল্যাহ আল হাবিব, কবি সোবহান আমীন, শেখ শাহজাহান আলী শাহীন, ইউপি সদস্য কাজী শাহাদত হোসেন, আলী আহম্মেদ, আ.খালেক, মাস্টার জাহাঙ্গীর হোসেন, আরিফ মাহমুদ, আফজাল হোসেন পলাশ, মাসুদ পারভেজ লাকী, রুবাইতুল ইসলাম রাজা, রমজান আলী, আসাদ, প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাস্টার আব্দুল ওহাব মামুন। প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশনের অর্থায়নে গত ১বছরে আলাইপুর, রায়টা, রায়টা নতুন বাজার এলাকায় রাস্তা নির্মাণ, রক্ত গ্রুপিং, বই ও নগদ অর্থ প্রদাণ, চিকিৎসা সেবা প্রদাণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।




