স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান, তরুণ শিল্পপতি, প্রজন্ম’৭১ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আজিজুর রহমান আজিজ ১১ নভেম্বর সোমবার সকালে এমপি প্রার্থী হিসাবে শেরপুর-১ (সদর) বাংলাদেশ আওয়ামী লীগ এর দলীয় মনোনয়নপত্র উত্তোলন করেছেন। একটি মিছিল সহকারে পৌছে তিনি ওই মনোনয়নপত্র সংগ্রহ করেন। ওইসময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা নৌকার প্রতীকে মনোনয়ন দিলে দেশের মেহনতি মানুষের কল্যাণের জন্য ও দূর্নীতি, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ নির্মূলে কাজ করে যাবেন। সেইসাথে তিনি শেরপুরবাসীর কাছে দোয়া কামনা করেছেন।




