ads

বুধবার , ২৩ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর জন্মদিন আজ

খবর টি পড়েছেন : ২১৫
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর জন্মদিন আজ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর ৮৬তম জন্মদিন আজ। ১৯৩৬ সালের ২৩ জুন বিক্রমপুরের বাড়ৈখালীতে জন্মগ্রহণ করেন তিনি। তার শিক্ষাজীবন কেটেছে রাজশাহী, ঢাকা, কলকাতা ও যুক্তরাজ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন তিনি।
অধ্যাপকের পদ থেকে অবসর নেওয়ার পর সিরাজুল ইসলাম চৌধুরী সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক ত্রৈমাসিক পত্রিকা ‘নতুন দিগন্ত’ সম্পাদনা করছেন। প্রবন্ধ, অনুবাদ ও কথাসাহিত্য মিলিয়ে তার লেখা বইয়ের সংখ্যা শতাধিক। তার লেখা বইগুলোর মধ্যে ‘বঙ্কিমচন্দ্রের জমিদার ও কৃষক’, ‘বাঙালির জাতীয়তাবাদ’, ‘জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা ও জনগণের মুক্তি : ১৯০৫-৪৭’, ‘দুই যাত্রায় এক যাত্রী’ উল্লেখযোগ্য।
সিরাজুল ইসলাম চৌধুরী সাম্যবাদী রাজনৈতিক দর্শনে অবিচল। তার বিভিন্ন লেখায় সমাজ বিপ্লবের প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে। তার প্রাঞ্জল ও সুখপাঠ্য রচনাগুলোতে আরও উঠে এসেছে গভীর দার্শনিকতা ও ইতিহাস চেতনা।

Shamol Bangla Ads

শিক্ষক হিসেবেও বেশ জনপ্রিয়তা রয়েছে তার। কলাম লেখক হিসেবেও পাঠকপ্রিয়তা পেয়েছেন। সত্তরের দশক থেকে বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় নিয়মিত কলাম লিখে আসছেন তিনি। তিনি একুশে পদকসহ লেখক সংঘ পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার এবং বহু পদক ও সম্মাননা পেয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পানিতে ডুবে শিশুমৃত্যু : সমন্বিত উদ্যোগই বাঁচাতে পারে… পরবর্তী সংবাদ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads