ads

বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান পদে তারেকের নাম ঘোষণা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৩০, ২০১৪ ৮:৩৬ অপরাহ্ণ
দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান  পদে তারেকের নাম ঘোষণা

দেবিদ্বার প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এ.এফ. এম তারেকের নাম ঘোষণা করেছে উপজেলা আ’লীগের তৃণমূলের নেতা-কর্মীরা। বুধবার বিকালে মিয়ামি হোটেলে আয়োজিত দলের তৃণমুলের নেতাকর্মীদের উপস্থিতিতে আয়েজিত এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে প্রধান অতিথি  ছিলেন আ’লীগের কেন্দ্রিয়  উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মুন্সী।
উপজেলা আ’লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানী, সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, আবদুল হান্নান, সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম,  আব্দুল মান্নান মোল্লা প্রমূখ। সভায় উপজেলার সকল ইউনিয়নের আ’লীগ ও অঙ্গ সংগঠনের তৃণমূলের নেতাকর্মীদের সন্মতিক্রমে চেয়ারম্যান পদে এ.এফ.এম তারকের নাম ঘোষণা করা হয়। তিনি আ’লীগের কেন্দ্রিয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মুন্সীর ছোট ভাই এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বর্তমান সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের চাচা। এ,এফ. এম তারেক আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তাকে সমর্থন দিয়ে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মীসহ দেবিদ্বারবাসীর সমর্থন ও দোয়া প্রত্যাশা করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!