ads

বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকা পঙ্গু হাসপাতালে শিবগঞ্জের আওয়ামীলীগ নেত্রীকে দেখতে গেলেন এমপি গোলাম মোস্তফা বিশ্বাস

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৩০, ২০১৪ ৭:১৭ অপরাহ্ণ
ঢাকা পঙ্গু হাসপাতালে শিবগঞ্জের আওয়ামীলীগ নেত্রীকে দেখতে গেলেন এমপি গোলাম মোস্তফা বিশ্বাস

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্যা ও আওয়ামীলীগ নেত্রী নুরজাহান বেগম(৪৫) কে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস  বৃহস্পতিবার ঢাকাস্থ পঙ্গু হাসপাতালে দেখতে যান। সেখানে তিনি তার চিকিৎসার খোজখবর নেন এবং শান্তনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. শওকত আরা বেগম, ভোলাহাট আ’লীগের সভাপতি ওয়াজেদ আলী, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মুনসুর আলী, ছাত্রলীগ নেতা মোমিনুল ইসলাম মোমিন প্রমূখ। উল্ল্যেখ যে, শিবগঞ্জে উপজেলার ধুপপুকুর এলাকায় মোবারকপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্যা ও আওয়ামীলীগ নেত্রী নুরজাহান বেগম(৪৫) এর ২২ জানুয়ারি বুধবার সন্ধা সাত টার দিকে হাতপায়ের রগ কেটে ফেলে বিএনপি কর্মীরা। স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে রামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে স্থান্তাতর করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!