ads

সোমবার , ৩০ ডিসেম্বর ২০১৩ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরাজগঞ্জ ট্রাক ও ট্যাংকলরী মালিক গ্রুপের নির্বাচন সবুজ-নজরুল প্যানেলের নিরষ্কুশ বিজয়

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০১৩ ২:৫১ অপরাহ্ণ

IMG_2949সিরাজগঞ্জ প্রতিনিধি :   সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে সবুজ নজরুল প্যানেলের ১৩টি পদে নিরষ্কুশ বিজয় লাভ করেছে।রবিবার অনুষ্ঠিত ওই  নির্বাচনে সবুজ ও নজরুল ও সুজা ডাবলু  ২টি প্যানেল অংশ নেয়। নির্বাচনে ২০৩ জন ভোটারের মধ্যে ২৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সবুজ নজরুল প্যানেলের সভাপতি পদে পদপ্রার্থী নুর কয়েম সবুজ কারাগারে অন্তরীন থেকেও ২০০ ভোট এবং সাধারন সম্পাদক পদে মোঃ নজরুল ইসলাম ২০৬ ভোট নিয়ে পুরো প্যানেল বিজয় লাভ করেন। এ ছাড়া সহ সভাপতি পদপ্রার্থী মোঃ রেজুয়ান খান ২২০ ভোট, সহ সাধারন সম্পাদক মোঃ হাসিনুর রহমান হাসি ২০০ ভোট, সাংগাঠনিক পদে মোঃ জহুরুল ইসলাম ১৮৮ ভোট, কোষাধ্যক্ষ পদে মোঃ জহুরুল ইসলাম (আর্মি) ১৬৯ ভোট, সড়ক ও প্রচার সম্পাদক পদে মোঃ মনিরুজ্জামান মনির ২০৩ ভোট, দপ্তর সম্পাদক মোঃ মাহতাব উদ্দিন (অবঃ পুলিশ) ১৮৪ ভোট, কার্যকরী সদস্য মোঃ মানিক আহমেদ ২০১ ভোট, শাহ মোঃ ফয়সাল হায়দার রুবেল ২০৮ ভোট এবং এইচ এম আলমগীর কবির ১৯৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। অপর দিকে সুজা ডাবলু প্যানেলের সভাপতি পদপ্রার্থী মোঃ সোহরাব আলী সুজা পেয়েছেন ৪০ ভোট এবং সাধারন সম্পাদক পদে প্রদপ্রার্থী মোঃ গোলাম রব্বানী ডাবলু পেয়েছেন ৩৫ ভোট। সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহমুদুল ইসলাম সবুজ নজরুল প্যানেলের সকলকে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষনা করেন। অনুষ্ঠিত নির্বাচনে সহ সভাপতি পদে পদপ্রার্থী মোঃ রেজয়ান খান সর্বোচ্চ ২২০ ভোট পেয়েছেন বলে জানা গেছে। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল মান্নান।

Need Ads
error: কপি হবে না!