ads

বুধবার , ২৯ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় ১৯ দলীয় জোটের কালো পতাকা মিছিল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৯, ২০১৪ ৭:৩০ অপরাহ্ণ
কুমিল্লায় ১৯ দলীয় জোটের কালো পতাকা মিছিল

BNPতাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কালো পতাকা মিছিল করেছে কুমিল্লা ১৯ দলীয় জোটের নেতৃবৃন্দ। ২৯ জানুয়ারী বুধবার সকালে নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয় থেকে কালো পতাকা হাতে নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন কুমিল্লা (দ.) জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ফজলুল হক ফজলু, মহানগর জামায়েতের রাজনৈতিক সেক্রেটারী সাংবাদিক আমিনুল হক, জেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তাফা জামান, যুব বিষয়ক সম্পাদক মজিবুর রহমান কামাল, যুবদল সভাপতি আমিরুজ্জামান আমির, সাধারন সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগরী জামায়াত নেতা মাহবুবুর রহমান প্রমুখ।
ওই বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা দশম জাতীয় সংসদ নির্বাচিত ও অবৈধ সরকারের পদত্যাগ করে পুনরায় নির্বাচন দেওয়ার আহবান জানান।
এদিকে, কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কুর নেতৃত্বে একটি কালো পতাকা মিছিল বের করে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি শফিকুর রহমান শফি, সাবেক শহর বিএনপির সভাপতি আবদুস সালাম মাসুক, সাধারণ সম্পাদক আবদুর রউফ চৌধুরী ফারুক, ছাত্রদলের সহসভাপতি সাজ্জাদুল কবির, সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!