ads

সোমবার , ২৭ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাষ্ট্রীয়ভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলছে : মির্জা ফখরুল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৭, ২০১৪ ১:৫৬ অপরাহ্ণ

faqrul_3শ্যামলবাংলা ডেস্ক : দেশে রাষ্ট্রীয়ভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ২৭ জানুয়ারী সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন।

Shamol Bangla Ads

সাতক্ষীরা-নীলফামারীসহ সারাদেশে শতাধিক বিরোধীদলীয় নেতা-কর্মীকে বিনাবিচারে হত্যা করা হয়েছে-এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এটি একটি ভয়ঙ্কর বিষয়, যা রাষ্ট্রীয়ভাবে ঘটানো হয়েছে। এ ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোন সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। আমাদের ইলিয়াস আলী, চৌধুরী আলমকে গুম করে দেওয়া হয়েছে, আজও আমরা তাদের পাইনি। এছাড়াও আজ দেশের বিভিন্ন অঞ্চলে জেলায় জেলায় আমাদের নেতাকর্মীদের তুলে নিয়ে গুম করে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের সরকার পুলিশ, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্যে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
গণমাধ্যম এ বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না- এমন অভিযোগ করে ফখরুল বলেন, বিএনপির জন্য নয়, আওয়ামী লীগের জন্য নয়, মানুষের বেঁচে থাকার জন্যই এটি প্রয়োজন। গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে ‘সোচ্চার’ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রকে রক্ষা করার জন্য যে আন্দোলন সেই আন্দোলনের কর্মীদের তুলে নিয়ে হত্যা করা হবে তা চলতে পারে না। এ বিষয়ে আপনাদের সোচ্চার হওয়া উচিত। জাতির কাছে এসব তুলে ধরা উচিত। এছাড়া এসব ঘটনায় মানবাধিকারের চরম লঙ্ঘনের অভিযোগ তুলে করে মির্জা ফখরুল অবিলম্বে তা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বর্তমান সরকারকে ‘সম্পূর্ণ অবৈধ সরকার’ আখ্যা দিয়ে তা বাতিলেরও আহ্বান জানান তিনি।

Need Ads
error: কপি হবে না!