সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া জলারবাতা নামক স্থানে সড়ক দূর্ঘটনায় হামিদুল কবির (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে ।

জানা যায়, শনিবার সকালে মরদেহ মহাসড়কে পড়ে থাকতে দেখে এলাকাবাসি থানায় খবর দেয়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করে সিংড়া থানায় নিয়ে আসে। এসময় পার্শে¦ পড়ে থাকা ব্যাগের মধ্যে পাওয়া কাগজে লেখা মোবাইল নম্বরে ফোন করলে মরদেহের পরিচয় পাওয়া যায় । সে নাটোর পালপাড়া বসবাসকারী এরশাদ আলীর পুত্র ।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মৃত হামিদুল কবির (৪০) চোখে কম দেখত এবং মানুষিক ভারসাম্যহীন ছিল। সে ৯ জানুয়ারী নাটোর থেকে গ্রামের বাড়ী হুলহুলিয়া বেড়াতে আসে। গ্রামের বাড়ী থেকে নাটোর বাড়ী ফেরার জন্য বের হয় এবং এই র্দুঘটনার শিকার হন ।
সিংড়া থানার এস আই ওসমান জানান, নিহতের পরিবার কোন আভিযোগ করেনি তারা মৃত দেহ পোষ্ট মোটেম ছাড়াই বাড়ী নিয়ে যাব।




