ads

রবিবার , ২৬ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পোরশায় আদিবাসী বৃদ্ধের লাশ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৬, ২০১৪ ৮:৩৮ অপরাহ্ণ
পোরশায় আদিবাসী বৃদ্ধের লাশ উদ্ধার

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: পোরশা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বুড়াকুড়ি পুকুর থেকে বধুয়া(৫৫) এক আদিবাসী বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। সে কাটপুকুর গ্রামের মৃত চম্পা সরদারের ছেলে। শনিবার সকালে বধুয়া বাড়ি থেকে বের হয়ে ফিরে না আসলে পরিবারের লোকজন তাকে গ্রামের পাশের ওই পুকুর থেকে সন্ধায় উদ্ধার করে। পোরশা থানার তদন্ত কর্মকর্তা আঃ রব জানান গতকাল রোববার সকালে খবর পেয়ে ঘটনা স্থলে লাশ দেখি। কিভাবে সে মারা গেছে দেখে বুঝা যাচ্ছেনা। তবে ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হবে বলে তিনি জানান।

পোরশায় এক বাড়িতে ডাকাতী

Shamol Bangla Ads

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: পোরশার শ্রীকলা গ্রামে এক বাড়িতে ডাকাতী সংঘটিত হয়েছে। গতকাল রোববার রাত ১টায় ওই ডাকাতী সংঘটিত হয়। বাড়ির মালিক মৃত অমূল্য চান পুজারীর ছেলে অখিল চান জানায়, রাতে বেশ কয়েকজন লোকের একটি ডাকাতদল দরজা ভেঙ্গে তার বাড়িতে ঢুকে পড়ে। এসময় তাদের চিৎকারে গ্রামের লোকজন  আসলে তারা দু’টি ককটেল বিম্ফোরন ঘটিয়ে পালিয়ে যায়। এব্যাপারে থানা তদন্ত কর্মকর্তা আঃরব জানান বিষয়টি আমাদের কেউ জানাননি। জানালে ব্যবস্থা নেয়া হবে।

Need Ads
error: কপি হবে না!