ads

সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে গণধর্ষনের শিকার স্কুল ছাত্রী এক শিশু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৪, ২০১৪ ৬:৫১ অপরাহ্ণ

Sunamganj_District_Map_Bangladesh-37ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে বখাটে কর্তৃক গণধর্ষনের শিকার হয়েছে ৩য় শ্রেনীর এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে গত ১৮ফেব্র“য়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার চরমহল­া ইউনিয়নের প্রথমাচর গ্রামে। এ ঘটনায় ধর্ষিতার চাচি সালেহা বেগম বাদী হয়ে ২১ফেব্র“য়ারি শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে ছাতক থানায় একটি মামলা (নং-১৬/৩৫) দায়ের করেছেন। অভিযোগ থেকে জানা যায়, প্রথমাচর গ্রামের পঙ্গু সিরাজুল ইসলামের কন্যা ও চরদুলভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী ঘটনারদিন দুপুরে বাড়ির পাশে বাঁশঝাড়ের নিচে জ্বালানি লাকড়ি সংগ্রহ করতে যায়। এখানে আগে থেকে ওৎপেতে থাকা একই গ্রামের আব্দুল গফুরের বখাটে পুত্র সুহেল, মৃত সোনাহর আলীর পুত্র মোক্তার, নুরুল আমীনের পুত্র আল-আমিন ও জলালিচর গ্রামের মৃত ছমরু মিয়ার পুত্র আনোয়ার ধর্ষিতাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে নির্জন স্থানে পালাক্রমে ধর্ষন করে। ধর্ষিতার চিৎকারে তার চাচি সালেহা বেগম ঘটনাস্থলে পৌছে অন্যান্যদের সহায়তায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে ছাতক থানার অফিসার্স ইনচার্জ শাহজালাল মুন্সি জানান, ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

Shamol Bangla Ads

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাতকের পল্লীতে দু’পক্ষের সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকের পল্লীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত ২০জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কালিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দু’সপ্তাহ ধরে কালিপুর গ্রামের মাঠে রাত্রিকালীন মিনিবার ফুটবল প্রতিযোগিতা চলে আসছে। বৃহস্পতিবার রাতে খেলা চলাকালীন সময়ে পার্শবর্তী সদুখালি গ্রামের খেলোয়াড়দের সাথে খেলা সংক্রান্ত বিষয় নিয়ে কালিপুর গ্রামের আব্দুল করিমের পুত্র আবুল খয়ের পক্ষের কথা কাটাকাটি হলে স্থানীয় লোকজন রাতেই ইসলামগঞ্জ বাজারে বসে বিষয়টি নিস্পত্তির চেষ্টা করেন। এ ঘটনার জের ধরে সদুখালি গ্রামের পক্ষ নিয়ে কালিপুর গ্রামের ফয়জুল হকের পুত্র আজিজুর রহমান ও তার লোকজন শুক্রবার সকালে আবুল খয়ের পক্ষের সাথে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী দফায়-দফায় সংঘর্ষে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ও ব্যাপক ইটপাটকেল ব্যবহার করে। স্থানীয় গণ্যমান্যদের মধ্যস্থতায় সংঘর্ষ নিয়ন্ত্রনে আসার আগেই উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। গুরুতর আহত আইয়ব আলী(৬০), আজিজুর রহমান(২৬), খালেক(২৫), জিল­ুর রহমান(২৫), সামছু(৩০), সায়েক আহমদ(৩০), জেবুল(২৪), মোজাফর আলী(২৫), ফয়জুর রহমান(৫৫), আমিনুর রহমান(২৬), ইসকাফুর রহমান(২৫), সমরুল ইসলাম(৬০), নজমুল করিম(৩০), জামাল আহমদ(৩০), ফেরদৌস (১৬), কামাল উদ্দিন(২৬), মোছাদ্দর আলী(৪০), সাদ্দাম(২০), গৌছ আলী(৩৫), শুকুর আলী(২৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহসিন আলী(৫০), ফয়জুল করিম(৫০), মাসুক(৩০), জমির আলী(৩০), আব্দুল কাহার(১৬), ফিরুজ মিয়া(১৫), খায়ের(৩৫), হেলিম উল­াহ(৭৫), রইছ আলী(৫০), আব্দুল হক(৪২), আব্দুল হামিদ(৬০), কদ্দুস আলী(৫০), মনির মিয়া(৪৫), মোস্তাক আহমদ(১৫), ছমির উদ্দিন(৪৫), আব্দুল মান্নান(৫০)সহ অন্যান্য আহতদের কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

Shamol Bangla Ads

ছাতকে প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ বন্ধ

ছাতকে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল রোজিনা বেগম নামের এক ৮ম শ্রেনীর ছাত্রী। আজ রোববার স্কুল ছাত্রী এ নাবালিকার বিবাহের কথা ছিল। স্থানীয় সচেতন যুব সমাজের উদ্যোগে ও প্রশাসনের হস্তক্ষেপে এ বাল্য বিবাহ বন্ধ করা হয়। জানা যায়, দক্ষিণ খুরমা ইউনিয়নের পালপুর গ্রামের আবুল হোসেনের কন্যা ও পালপুর দাখিল মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্রী রোজিনা বেগমের বিয়ে ঠিক করা হয় পার্শ্ববতী কাটাশলা গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র বাবুল মিয়া (৪০)’র সাথে। অর্থলোভী রোজিনার পিতা ৫০হাজার টাকার বিনিময়ে নাবালিকা কন্যাকে বিয়ে দিতে সম্মতি হয়। এর জন্য ভূঁয়া জন্ম নিবন্ধনে তার বয়স ১৮বছর দেখানো হয়েছে। ঘটনাটি স্থানীয় সচেতন যুবকদের উদ্যোগে প্রশাসনকে অবহিত করা হয়। খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমান পালপুর মাদ্রাসায় উপস্থিত হয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিকের মাধ্যমে রোজিনার মুল জন্ম তারিখ উদঘাটন করেন। এতে রোজিনার জন্ম সাল লেখা হয় ১৯৯৮ইং। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। স্থানীয় চেয়ারম্যান আব্দুল মছব্বির জানান, কিভাবে জন্ম সনদ সংগ্রহ করা হয়েছে তিনি জানেন না। মেয়ের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধের ব্যাপারে ব্যবস্থা নেবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্না ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বাল্যবিবাহ বন্ধ করার জন্য স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে।

নির্বাচন পরবর্তী কর্মীসমাবেশ
ছাতকে এমপি মানিকের বিরুদ্ধে আ.লীগ ও সহযোগী সংগঠন ফুঁসে উঠেছে

ছাতকে আ.লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা নির্বাচন পরবর্তী কর্মীসমাবেশ গতকাল শনিবার দুপুরে পৌর শহরের মন্ডলীভোগস্থ দলীয় কার্যালয় সংলগ্ন অটোরাইছমিল মাঠে অনুষ্ঠিত হয়েছে। পৌর আ.লীগের সভাপতি শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক কল্যাণব্রত দাসের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থী, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আবরু মিয়া তালুকদার বলেন, স্থানীয় সংসদ সদস্যের পরিবারতন্ত্রের কারনে এখানে আ.লীগের প্রার্থী পরাজিত হয়েছে। দলীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এমপি তার ভগ্নিপতিকে চেয়ারম্যান পদে দাড় করিয়েছেন। এ নিয়ে এখানে আ.লীগ ও সহযোগী সংগঠনের মধ্যে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে। এমপির নগ্ন হস্তক্ষেপে ৭-৮টি ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, জোর করে ভোট প্রদান, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে দলীয় প্রার্থীর বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে। এমপি মুহিবুর রহমান মানিকের ক্ষমতার কাছে প্রশাসনও ছিল নতজানু। তিনি সংসদ সদস্যের উদ্দেশ্যে হুসিয়ারি উচ্চারন করে বলেন, দলীয় হাইকমান্ডের নির্দেশ অমান্য করে উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়ার ফলাফল হবে ভয়াবহ। এখানে এমপির বিরুদ্ধে আ.লীগের ত্যাগী নেতাকর্মীরা ঐতিহাসিক ঐক্যের ডাক দিয়েছে। ছাতক-দোয়ারার আ.লীগের আর কোন দালালের স্থান হবেনা। বিশেষ অতিথির বক্তব্যে সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগের সদস্য শামীম আহমদ চৌধুরী বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি এখানের আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবসময় শ্রদ্ধাশীল। মুহিবুর রহমান মানিক কখনো আ.লীগের শুভাকাংখি বা সদস্য ছিলেন না। উড়ে এসে জুড়ে বসে মানিক ছাতক-দোয়ারার আ.লীগ পরিবারকে ক্ষত-বিক্ষত করেছে। এখন সময় এসেছে দালালমুক্ত আ.লীগ গঠন করে ছাতক-দোয়ারায় দলীয় ঐক্য প্রতিষ্ঠা করা। বক্তব্য রাখেন, প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, আখলাকুল আম্বিয়া সোহাগ, সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আজির উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আ.লীগ নেতা আসক আলী, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, আ.লীগ নেতা রেজা মিয়া তালুকদার, সিরাজুল ইসলাম, দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, ছমরু মিয়া তালুকদার, নুরুল হক মেম্বার, হাজী নুর মিয়া, আশিকুর রহমান আশিক, কয়েছ আহমদ, নুর উদ্দিন, আজিজুর রহমান আজিজ, রাকিব মিয়া চৌধুরী, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সম্পাদক আহবাব মিয়া তালুকদার সাজু, শ্রমিকলীগ নেতা খলিলুর রহমান, গিয়াস মিয়া মেম্বার, সামছুল হক, হেলাল আহমদ, সোহরাব আলী, হাজী আলতাব মিয়া, আ.লীগ নেতা মোতাহের আলী, আবুল হোসেন, বাবুল পাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, আ.লীগ নেতা আজমল হোসেন সজল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহীন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল বারী চপল, যুবলীগ নেতা আছাব মিয়া, আফিক আলী, নজরুল চৌধুরী, ডাঃ রেদওয়ানুল হক আরজু, ডাঃ আব্দুল মুমিন, রাজু তালুকদার, নিজাম মিয়া, সাবেক মেম্বার আজাদ মিয়া, সাজিমুল হক, সাবেক মেম্বার ফরিদ আহমদ, রেলিম আহমদ, ছাত্রলীগ নেতা সজিব মালাকার, জামায়েল আহমদ ফরহাদ, সুব্রত হালদার, কামরুল হাসান চৌধুরী সজিব প্রমুখ।
এর আগে নাগরিক কমিটি মনোনীত চেয়ারম্যান প্রার্থী, আ.লীগ নেতা আওলাদ আলী রেজা দুপুরে তার নিজ বাড়ি সুহিতপুর গ্রামে নির্বাচন পরবর্তী কর্মীসভা করেছেন। আলহাজ্ব তৈয়ব আলীর সভাপতিত্বে ও এটিএম রায়হানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় আরো উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শামিম আহমদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মাসুদ কামাল সুফি, উপজেলা চেয়ারম্যান প্রার্থী (পরাজিত) গিয়াস মিয়া, ভাইস চেয়ারম্যান (পরাজিত) প্রার্থী গয়াছ আহমদ, সিতাব আলী, ইউপি চেয়ারম্যন আলহাজ্ব সুন্দর আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আরজু মিয়া, নিজাম উদ্দিন, আ.লীগ নেতা মাষ্টার রসক আলী, আ’লীগ নেতা ইমাম উদ্দিন, মুতাহির আলী, যুক্তরাজ্য যুবলীগ নেতা বদরুজ্জামান শামিম, উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক আব্দুশ শহিদ মুহিত, যুক্তরাজ্য আ’লীগ নেতা আসকর আলী, ছাত্রলীগের সভাপতি এড.ছায়াদুর রহমান, ছাত্রলীগ নেতা দিলওয়ার হোসেন চয়ন, আবু হানিফা সায়মন, মঞ্জুর আলম প্রমুখ। এ সভা থেকেও এমপি মুহিবুর রহমান মানিক বিরোধী আ.লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যের ডাক দেয়া হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!